তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা তোয়া-হা ১০৫ তার কাছে যাও এবং বল £ আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রাসূল, অতএব আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না । আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি । এবং যে সৎপথ অনুসরণ করে, তার প্রতি শাস্তি । (৪৮) আমরা ওহী লাভ করেছি যে, যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়, তার উপর আযাব পড়বে । (৪৯) সে বলল ঃ তবে হে মূসা, তোমাদের পালনকর্তা কে ? (৫০) মূসা বললেন £ আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন। তফসীরের সার-সংক্ষেপ (যখন মূসা ও হারূন এই নির্দেশ পেলেন, তখন) উভয়ে আরয করলেন : হে আমাদের পালনকর্তা, (আমরা প্রচারের জন্য হাযির আছি ; কিন্তু) আমরা আশংকা করি যে, (কোথাও) সে আমাদের প্রতি (প্রচারের পূর্বেই) যুলুম না করে বসে (ফলে প্রচারই না হয়) অথবা (ঠিক প্রচারের সময় কুফরে) মাত্রাতিরিক্ত সীমালংঘন না করতে থাকে (যেন সার্তসতেরো কথা বলে প্রচারিত বক্তব্য নিজেও না শোনে এবং অন্যকেও শুনতে না দেয় ; যাতে তা প্রচার না করার অনুরূপ হয়ে যায় ।) ইরশাদ হলো ঃ (এ বিষয়ে) ভয় করো না, (কেননা) আমি তোমাদের সাথে আছি-_সব শুনি এবং দেখি। (আমি তোমাদের হিফাযত করব এবং তাকে ভীত-সন্তরস্ত করে দেব। ফলে তোমরা পূর্ণরূপে প্রচার করতে পারবে। অন্য আয়াতে রয়েছে £ 6&৮, 4.2; অতএব তোমরা (নির্ভয়ে ও নিঃসংকোচে) তার কাছে যাও এবং (তাকে) বল ঃ আমরা উভয়েই তোমার পালনকর্তার প্রেরিত রাসূল (তিনি আমাদেরকে নবী করে প্রেরণ করেছেন) । অতএব (তুমি আমাদের আনুগত্য কর । তওহীদ মেনে নিয়ে বিশ্বাস সংশোধন কর এবং যুলুম থেকে বিরত হয়ে চরিত্র সংশোধন কর এবং) বনী ইসরাইলকে (যাদের প্রতি তুমি অন্যায় যুলুম কর-_যুলুমের কবল থেকে মুক্তি দিয়ে) আমাদের সাথে যেতে দাও (তারা যেখানে ' ইচ্ছা, যেভাবে ইচ্ছা থাকবে) এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা (শুধু শুধুই নবুয়ত দাবি করি না ; বরং আমরা) তোমার কাছে তোমার পালনকর্তার পক্ষ থেকে (নবুয়তের) নিদর্শন (অর্থাৎ মু’জিযাও) নিয়ে আগমন করেছি । (সত্যায়ন ও সত্য গ্রহণের সুফল এই সামখ্রিক নীতি দ্বারা জানা যাবে যে,) যে (সরল) পথ অনুসরণ করে, তার প্রতি (খোদায়ী আযাব থেকে) শাস্তি । (এবং মিথ্যারোপ ও সত্য প্রত্যাখ্যানের ব্যাপারে) আমরা ওহী লাভ করেছি যে, (আল্লাহ্র) আযাব এঁ ব্যক্তির উপর পতিত হবে, যে (সত্যকে) মিথ্যারোপ করে এবং (তা থেকে) মুখ ফিরিয়ে নেয়। (মোটকথা, এই পূর্ণ বিষয়বস্তু তাকে গিয়ে বল । সেমতে তারা ফিরাউনের কাছে গেলেন এবং তাকে সব শুনিয়ে দিলেন।) সে বলল £ তবে হে মূসা (বল তো শুনি) তোমাদের পালনকর্তা কে (তোমরা যার প্রেরিত রাসূল বলে দাবি করছ ? জওয়াবে) মূসা (আ) বললেন ঃ আমাদের (বরং সবার) পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত আকৃতি দান করেছেন, অতঃপর (তাদের মধ্যে যারা প্রাণী ছিল, তাদেরকে তাদের মা'আরেফুল কুরআন (৬ষ্ঠ)_১৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।