তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা তোয়া-হা- ১০৩ একাত্মতা ও ভ্রাতৃত্বন্ধন প্রতিষ্ঠিত করেন। তিনি বিদায় হজ্জের ভাষণে কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে এই কর্মপদ্ধতি ব্যক্ত করেন যে, আঞ্চলিক, বংশগত ও ভাষাগত বিভেদের মূর্তিকে ইসলাম ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এতদসত্ব্বেও সামাজিক কাজ-কারবারের সীমা পর্যন্ত এসব পার্থক্যকে মূল্য দেওয়ার অনুমতি ইসলামে আছে। কেননা, বিভিন্ন দেশ ও বিভিন্ন গোত্রের পানাহার ও বসবাসের পদ্ধতি বিভিন্ন রূপ হয়ে থাকে। এগুলোর বিপরীত করা খুবই কষ্টকর কাজ। হযরত মূসা (আ) যে রনী ইসরাইলকে সাথে নিয়ে মিসর ত্যাগ করেছিলেন, তারা বারটি গোত্রে বিভক্ত ছিল। আল্লাহ্‌ তা'আলা এসব গোত্রের পার্থক্যকে সামাজিক কাজ- কারবারে বৈধ রাখেন । ফলে দরিয়ার মধ্যেও প্রত্যেক গোত্রের জন্য অলৌকিকভাবে আলাদা বারটি রাস্তা প্রকাশ করে দেন। এমনিভাবে তীহ্‌ প্রান্তরে পাথর থেকেও অলৌকিকভাবে আলাদা আলাদা বারটি ঝরনা প্রবাহিত করে দেন, যাতে গোত্রসমূহের মধ্যে ধাক্কাধাক্কি না হয় এবং প্রত্যেক গোত্র তার নির্ধারিত পানি লাভ করতে পারে। :%14/, সমষ্টিগত শৃঙ্খলা বিধানের জন্য স্থলাভিষিক্ত নিযুক্ত করা'ঃ মূসা (আ) এক মাসের জন্য তার সম্পৃদায়ের কাছ থেকে পৃথক হয়ে তর পর্বতে ইবাদতে মশগুল হতে' চেয়েছিলেন। তখন হারূন (আ)-কে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে সবাইকে নির্দেশ দিলেন যে, আমার অনুপস্থিতিতে তোমরা তার আনুগত্য করবে। পারস্পরিক মতভেদ ও অনৈক্য রোধ করাই ছিল এই কার্যক্রমের উদ্দেশ্য । এ থেকে জানা যায় যে, কোন রাষ্ট্র, দল ও পরিবারের প্রধান যদি বিদেশ সফরে গমন করে, তবে প্রশাসনযন্ত্র চালু রাখার জন্য কাউকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে যাওয়া পয়গন্বরদের সুন্নত। Ie ন রদাগত কর বার 8 মূসা (আ)-এর অনুপস্থিতিতে বনী ইসরাইলের মধ্যে গোবৎস পূজা অনৰ্থ মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তারা তিন দলে বিভক্ত হয়ে পড়েছিল । হারূন (আ) সবাইকে সত্যের দাওয়াত দেন, কিন্তু মূসা (আ)-এর ফিরে আসা পর্যন্ত তিনি কোন দলের সাথে পুরোপুরি সম্পর্কছেদের কথা ঘোষণা করেন নি। এতে মূসা (আ) ক্রুদ্ধ হলে তিনি এই অজুহাতই পেশ করেন যে, আমি কঠোরতায় অবতীর্ণ হলে বনী ইসরাইল শতধাবিচ্ছিন্ন হয়ে পড়ত.। a IR ds Tl SSA EISELE __অর্থাৎ আমি কোন দল থেকেই কঠোরভাবে বিভিন্নতা ও নিম্পৃহতার কথা ঘোষণা করিনি; কারণ তাহলে আপনি ফিরে এসে আমাকে অভিযুক্ত করে বলতেন যে, তুমি বনী ইসরাইলের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছ এবং আমার নির্দেশ পালন কর নি। মূসা (আ)-ও তার অজুহাতকে ভ্রান্ত সাব্যস্ত করেন নি, বরং সঠিক মেনে নিয়ে তার জন্য দোয়া ও ইস্তেগফার করলেন। এ থেকে বোঝা যায় যে, মুসলমানদের মধ্যে অনৈক্য থেকে বেঁচে থাকার জন্য সাময়িকভাবে কোন মন্দ কাজের ব্যাপারে নম্রতা প্রদর্শন করলে তা দুরন্ত হবে 28144 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।