তাফসীরে মারেফুল কুরআন সংক্ষিপ্ত কপিঃ ১৪৯২ পৃস্ঠা : Tafsir Mareful Quran Complete Summary With Interactive Link — Maariful quran 06LastVersion
/ ৭৫০
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ১০২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! ষষ্ঠ খণ্ড প্রতিষ্ঠানসমূহের র্যবস্থাপনায় যেসব ক্রটি-বিচ্যুতি পরিদৃষ্ট হয়, তার অধিকাংশই এই সততা বিষয়ক মূলনীতির প্রতি উপেক্ষা প্রদর্শনেরই ফল । শিক্ষার দিক দিয়ে যোগ্য ও বুদ্ধিমান ব্যক্তির মধ্যে যদি সততা ও বিশ্বস্ততা গুণ না থাকে, তবে সে কারচুপি ও ঘুষখোরীর এমন অভিনব পদ্ধতি আবিষ্কার করতে সিদ্ধহস্ত হয়, যা আইনের আওতায় পড়ে না। এ দোষটিই আজ বিশ্বের অধিকাংশ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে অকেজো বরং ক্ষতিকর করে রেখেছে। এ কারণেই ইসলামী ব্যবস্থায় এর প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, যার সুফল বহু শতাব্দী পর্যন্ত বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। জাদুকর ও পয়গন্বরদের কাজে সুষ্পষ্ট পার্থক্য £ ফিরাউন সমবেত জাদুকরদেরকে দেশ ও জাতির বিপদাশংকা সামনে রেখে কাজ করতে বলেছিল । এর পরিপ্রেক্ষিতে একে নিজের কাজ মনে করে আপ্রাণ চেষ্টা সহকারে দায়িত্ব পালন করা তাদের কর্তব্য ছিল। কিন্তু তারা কি করেছে ? কাজ শুরু করার আগেই পারিশ্রমিকের ব্যাপারে দর-কষাকষি আরম্ভ করে দিয়েছে। এর বিপরীতে আল্লাহ্‌-প্রেরিত পয়গন্বরগণ সব মানুষের সামনে এই ঘোষণা রাখেন : 2৯1৬৮৩৮ ১% 9;-_অৰ্থাৎ আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। পয়গম্বগণের প্রচার ও দাওয়াত কার্যকরী হওয়ার ক্ষেত্রে এ বিষয়টির প্রভাব অত্যধিক । ইসলামী বায়তুল মাল থেকে. আলিম, মুফতী ও ওয়ায়েযদের ভাতা! প্রদানের ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর থেকে তারা শিক্ষাদান, ওয়ায ও ইমামতির বেতন গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এই বেতন খৃহণ পরবর্তী ফিকাহ্‌বিদদের মতে অপারগ অবস্থায় জায়েয হলেও জনগণের সংস্কারের ক্ষেত্রে এর কুফল অস্বীকার করার উপায় নেই । বলা বাহুল্য বিনিময় থহণের ফলে তাদের প্রচেষ্টার উপকারিতা অনেকাংশে ত্রাস পেয়েছে। ফিরাউনী জাদুকরদের জাদুর স্বরূপ : ফিরাউনী .জাদুকররা তাদের লাঠি ও রশিগুলোকে বাহ্যত সাপ বানিয়ে দেখিয়েছিল। প্রশ্ব এই যে, এগুলো কি বাস্তবিকই সাপ হয়ে গিয়েছিল ? এ সম্পর্কে কোরআন পাকের ভাষা ১5 ০১৯০৬০ ৷ ১:(জাদুর কারণে এগুলো ইতস্তত ছুটাছুটি করছে বলে মনে হচ্ছিল) থেকে জানা যায় যে, এগুলো সত্যিকার সাপ হয়ে যায় নি; বরং জাদুকররা এক প্রকার মেসমেরিজমের মাধ্যমে দর্শকদের কল্পনাশক্তিকে ক্রিয়াশীল করে নজরবন্দী করে দিয়েছিল। ফলে এগুলো দর্শকদের কাছে ছুটাছুটিরত সাপ মনে হচ্ছিল । অবশ্য এ দ্বারা এটা জরুরী নয় যে, জাদুবলে বস্তুর স্বরূপ পরিবর্তিত হতে পারে না। এখানে শুধু এতটুকু জানা যায় যে, ফিরউনী জাদুকরদের জাদু বস্তুর স্বরূপ পরিবর্তন করার মত শক্তিশালী ছিল না। গোত্রগত বিভক্তি সামাজিক কাজ-কারবারের সীমা পর্যন্ত নিন্দনীয় নয় £ ইসলাম দেশগত, ভাষাগত, বৰ্ণণত ও গোত্ৰগত বিভেদকে জাতীয়তার ভিত্তি স্থির করার তীব্র নিন্দা করেছে এবং এসব বিভেদ মিটানোর জন্যে প্রতি কাজে ও প্রতি পদক্ষেপে প্রচেষ্টা চালিয়েছে পক্ষান্তরে ইসলামী রাজনীতির ভিত্তিই হচ্ছে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ । এতে আরবী, আজমী, ফারসী, হিন্দী ও সিন্ধী সবাই এক জাতির ব্যক্তিবর্গ । বিশ্বনবী (সা) মদীনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি রচনা করার জন্যে সর্বপ্রথম মুহাজির ও আনসারদের মধ্যে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।