00017161715 প্রচলিত জাল হাদীস ৮৫ | মেরাজের নব্বই হাজার কালাম ৪-“মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নব্বই হাজার কালাম ও বাণী লাভ করেছিলেন । তন্মধ্যে ত্রিশ হাজার কালাম যাহেরী, যেগুলো উলামায়ে কেরাম জানেন । আর অবশিষ্ট ষাট হাজার কালাম বাতেনী, যেগুলো ব্রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে একমাত্র হযরত আলী (রাঃ)কে বলে গেছেন। তার নিকট থেকে সিনা পরম্পরায় পরবতাঁ সূফী, ফকীর ও দরবেশদের নিকট তা পৌচেছে! ফকীরদরবেশদের নিকট গচ্ছিত বাতেনী এই যাট হাজার কালাম উলামায়ে কেরাম না জানার কারণে তারা ফকীর-দরবেশদের মধ্যে একটা কিছু দেখলেই তাদের উপর আপত্তি করে বসেন ।” এ কথাটি জাল ও ভিত্তিহীন । কেননা প্রথমত এতে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করা হয় যে, তিনি মানুষকে দু" প্রকার শরীয়ত প্রদান করেছেন। একটি ব্রিশ হাজার কালামবিশিষ্ট শরীয়ত; আরেকটি ষাট হাজার কালামবিশিষ্ট শরীয়ত এবং উভয় শরীয়ত পরস্পর বিরোধী । এক শরীয়তে একটি বস্তু হালাল হলে অন্য শরীয়তে সে একই বস্তু হারাম ৷ এরূপ পরস্পর বিরোধপূর্ণ কাজ কোন সৃষ্টির পক্ষেও নিকৃষ্ট । অথচ এটাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শানে চালিয়ে দিয়েছে এসব দাজ্জালরা । | দ্বিতীয়ত এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও এই আপবাদ আসে যে, তিনি দ্বীনের অধিকাংশ মৌলিক কথা-যা সর্বস্তরের মুসলমানদের জানা জরুরী ছিল, তা তিনি তাদের কাছে পৌছাননি। শুধুমাত্র একজনকে গোপনে বলে গেছেন আর অন্যদেরকে তার বিপরীত কথা বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ব্যক্তির এরূপ ধারণা থাকবে, তার যে রাসুলের প্রতি ঈমান নেই, তা বলাই বাহুল্য । তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাঃ)কে দ্বীনের বিশেষ বিশেষ এমন অনেক কথা পৌছিয়েছেন, যা অন্যদেরকে 711105://////.90910001.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।