00017161715 ৮ প্রচলিত জাল হাদীস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কিতাব রচনা, সম্পাদনা ও সৌন্দর্য বৃদ্ধিতে এবং একে জনসাধারণের হাতে তুলে দিতে মদদ যুগিয়েছেন আমি তাদের সকলের শোকর আদায় করছি। বিশেষভাবে হযরাতুল আল্লাম মাওলানা ফরীদুদ্দীন মাসউদ সাহেব এবং জামিয়া শারইয়্যা মালিবাগ-এর উত্তাদে হাদীস জনাব মাওলানা আব্দুল মতীন সাহেবের শোকর আদায় করছি। তারা উভয়েই বইটি আদ্যোপান্ত পড়েছেন এবং জরুরী নির্দেশনা দিয়েছেন। এছাড়া হযরত মাওলানা মুফতী আব্দুল সালাম সাহেবও বইটি পড়িয়ে শোনেছেন এবং পরামর্শ দিয়েছেন । জনাব মাওলানা আরীফুদ্দীন মারূফ সাহেব ও মাওলানা ফযলুদ্দীন শিবলী সাহেবও বইটি পড়েছেন এবং ভাষাসংক্রান্ত কিছু সংশোধনী দিয়েছেন । আল্লাহ তাআলা তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দিন। পরিশেষে যার অনুগ্রহের কথা না বললেই নয় তিনি হচ্ছেন হযরত মাওলানা আবু তাহের মেছবাহ সাহেব (দাঃ বাঃ) । তিনি তার নানাবিধ ব্যস্ততা সত্ত্বেও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং এর প্রায় দুই তৃতীয়াংশ তার বলিষ্ঠহাতে সম্পাদনা করেছেন। এজন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা জানাই । আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। সাথে সাথে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন, যা একমাত্র তারই তাওফীকে সম্ভব হয়েছে এবং একে আমাদের নাজাতের এবং “মারকাযুদ্দাওয়া"র মাকবুলিয়াতের উসীলা বানান, আমীন। বিনীত মুহাম্মাদ আবদুল মালেক .. দার'ত তাসনীফ মারকাযুদ্দাওয়াতিল ইসলামিয়া ঢাকা ৮ রমযানুল মুবারক, ১৪২১ হিজরী 71105://////.9091009016.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।