00017161715 ৭৪ প্রচলিত জাল হাদীস ধারাবাহিকভাবে চলে আসা সুপ্রমাণিত আমলসিদ্ধ হাদীস ও আসর প্রত্যাখ্যান করা এবং সেগুলোকে যয়ীফ, মুনকার, বাতিল বা ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টা করাও একটি ভয়ানক ফেতনা । এ ফেতনা প্রথমোক্ত ফেতনা থেকে কোন অংশে কম নয়, যা থেকে উম্মতকে রক্ষার জন্যে এই কিতাব পেশ করা হচ্ছে। আফসোস! এই দ্বিতীয়োক্ত ফেতনাতেও কোন কোন শ্রেণীর লোকজন ফেঁসে গেছেন। আল্লাহ তা'আলা তাদেরকে এবং পুরো উম্মতকে সকল ফেতনা থেকে হেফাযত করুন । এ ব্যাপারে অন্যত্র বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ । এখানে আমি শুধু একটি কথার প্রতি ইঙ্গিত করছি। আজকাল আপনি ইংরেজী শিক্ষিত এমন বহু লোককে দেখবেন, যাদের তাওফীক হয়নি ছীনী ইলম দ্বীনের ভাষায় দ্বীনদারদের রচিত সঠিক উৎস থেকে পড়ার ও বুঝার; বরং বাংলা বা ইংরেজী কতিপয় অনুবাদ, অমুসলিম ওরিয়েন্টালিস্ট (প্রাচ্যবিদ) বা ওদের প্রশিক্ষণপ্রাপ্ত কারো কিতাব থেকে দু'এক হরফ শিখে তারা হাদীস বিশেষজ্ঞ এবং মুজতাহেদ বনে গেছেন! অথচ তাদের জ্ঞানের পরিধি এত বিস্তৃত ৫1) যে, তাদের নিজেদের অজ্ঞতার অনুভূতি পর্যন্ত নেই। তারা আকল ও বিবেকের (পাশ্চাত্য ইবলীসী বিবেক) বিরোধিতার অভিযোগ এনে সুপ্রমাণিত হাদীসসমূহে আঘাত হানছে। দ্বীনের ইজমাসম্পন্ন এবং অকাট্য মাসআলাসমূহকে তথাকথিত গবেষণার নামে বাতিল রসম-রেওয়াজের অন্তর্ভুক্ত করছে। তাদের গবেষণার প্রারন্তই হল নিজের রায়ের ব্যাপারে আত্মন্তরিতা । গবেষণার পুঁজি হল কুরআন সুন্নাহ্র বিকৃতি সাধন করা এবং হাদীস অস্বীকার করা । আর গবেষণার ফলাফল হল শরয়ী বিধানাবলী প্রত্যাখ্যান করা এবং তদস্থুলে বর্জিত ও পরিত্যাক্ত মতবাদ প্রতিষ্ঠা করা । আল্লাহ তাআলা তাদের ফেতনা থেকে উম্মতকে হেফাযত করুন এবং তাদেরকে সিরাতে মুস্তাকীমের হেদায়াত দান করুন৷ আমীন । ইস্লামী হুকুমতে তাদের ন্যুনতম শাস্তি হচ্ছে যা হযরত উমর (রাঃ) সাবীগে ইরাকীকে দিয়েছিলেন । সাবীগের ঘটনা বহু কিতাবে নির্ভরযোগ্য 111105:////.9.0910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।