00171691715 প্রচলিত জাল হাদীস ৭১ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের সকলের ব্যাপক অঙ্গীকার নেওয়া হয়েছে যে, আমরা হাদীস রেওয়ায়াতের ব্যাপারে যেন দুঃসাহসিকতার পরিচয় না দেই; বরং তার থেকে বর্ণিত সকল হাদীসের ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করি এবং তার নামে একমাত্র প্রমাণিত হাদীসগুলোই যেন বর্ণনা করি।” তিনি আরো বলেন ঃ “হে আমার প্রিয় ভাই! ভালভাবে জেনে রাখুন যে, হাদীস রেওয়ায়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া উক্ত অঙ্গীকারের সবচেয়ে বেশী খেলাপ হয়েছে তাসাওউফ সংশ্রিষ্ট ব্যক্তিবর্গের ছারা । এব্যাপারে তাদের বিবেচনাবোধ না থাকায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও অন্যদের উক্তির মাঝে পার্থক্য করতে না পারায় তার নামে এমন কথাও বর্ণনা করেছে যা তার বাণী নয়।” -কাওয়াইদুদ তাহ্দীস ঃ ১৬৪ | গত শতাব্দির অন্যতম সুফী ও চার তরীকার সোহবত ও ইজাযতপ্রাপ্ত হযরত মাওলানা আবদুল হাই লাখনোভী (রহঃ) বুযুর্গদের প্রণীত বলে কথিত কিছু কিতাব চিহিত করেছেন এবং বলেছেন যে, এ সমস্ত কিতাবের যেসব রেওয়ায়াত.কোন হাদীসগ্রন্থে নির্ভরযোগ্য সনদে পাওয়া যায় না, সেগুলোকে হাদীস মনে করে রেওয়ায়াত করা বৈধ নয়। এ পর্যায়ে “যাদুল লাবীব', “আনীসুল ওয়ায়েমীন', “আওরাদু রাহাতিল আবেদীন" ও “মিফতাহুল জিনান' ইত্যাদি পুস্তকের নাম তিনি উল্লেখ করেছেন । এরপর তিনি স্পষ্ট লিখেছেন যে, “হাদীস উল্লেখকারী ব্যক্তি বুযুর্গ হওয়াই হাদীস প্রমাণিত হওয়ার জন্যে যথেষ্ট নয়; যতক্ষণ না তা কোন নির্ভরযোগ্য সনদ ছারা প্রমাণিত হবে । সুতরাং স্বতন্ত্রভাবে রেওয়ায়াত যাচাই করে নেওয়া জরুরী ।”* ১-আল আজবিবাতুল ফাধিলা ঃ ২৯-৩৪, যাফারুল আমানী $ ৩৪১-৩৪৪, রাদউল . ইখওয়ান আম্মা আহদাসূহু ফী আখিরী জুমুআতে রমযান ৪ ৪০-৪৪-আত্তালীকাতুল হাফেলা £ ৩১-৩৪ | ১০০ 29০] ৮০০ ৪ ০৪০। ০১ 1১8৮ 19 এ ০৯৭ 1৮৭4৮ ০11৬ পওও 71105://////.90910001.001/1789451 3226351 7
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।