প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 প্রচলিত জাল হাদীস ৬৯ উলামায়ে কেরাম বলেছেন যে, তার বিভিন্ন গ্রন্থাবলী বিশেষভাবে 'ইহ্ইয়াউ উলুমিদ্দীন'"-এ অনেক জাল হাদীস রয়েছে। এ ব্যাপারে ইমাম মাযারী, ইমাম আবু বকর তুরতুশী, ইমাম যাহাবী, হাফেজ ইবনে হাজার আসকালানী, আল্লামা ইবনুল জাওষী, আল্লামা সুযৃতী, ইমাম ইবনে তাইমিয়া, আল্লামা যাবীদী, আল্লামা লাখনোভী (রহঃ) প্রমুখ সতর্ক করেছেন ।১ যেহেতু ইহ্ইয়াউ উলৃমিদ্দীন-এ সহীহ হাদীসের সাথে বাতিল, মাওযু ও ভিত্তিহীন রেওয়ায়াতও রয়েছে, যার সংখ্যা একেবারে কম নয়, এই জন্যে দিয়েছেন। যেমন 8 একটি কিতাব “ইহ্ইয়া' (আরবী)-এর টীকায় ছাপানো আছে, যার নাম “'আল-মুগনী আন হাম্লিল আস্ফার ফিল আস্ফার বিতাখুরীজি মা-ফিল ইহ্য়াই মিনাল আহাদীসি ওয়াল আখবার।” যারা বাংলায় ও অন্যান্য ভাষায় ইহ্য়াউল উলুমের অনুবাদ করেছেন সে সব বাতিল, মাওযু ও ভিত্তিহীন রেওয়ায়াতগুলো তরজমা থেকে বাদ দিয়ে দেওয়া (এবং অনুবাদকের ভূমিকায় তা উল্লেখ করে দেওয়া) অথবা টীকার মধ্যে সে সব রেওয়ায়াতগুলো চিহিত করে দেওয়া; কিন্তু আফসোস! তারা তা করেননি । ্‌ যাহোক উপরোক্ত গ্রস্থাবলীতে লেখকের অজান্তে জাল হাদীস প্রবেশ করায় গ্রন্থকারের মর্যাদাহানী হবে না এবং গ্রন্থও সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্যতা হারাবে না। তবে উক্ত কিতাবগ্তলোতে কোন হাদীস আছে বলেই চোখ বন্ধ করে গ্রহণ করা যাবে না; বরং তার শুদ্ধতা জানার জন্যে হাদীস বিশেষজ্ঞদের শরণাপন হওয়া জরভ্রী । .. ৯-উক্ভিসমূহের জন্যে দ্রষ্টব্য 8 সিয়ারু আলামিন নুবালা ৪ ১৪/৩৩০, ৩৩২, মাজমূউ ফাতাওয়া ইবনে তাইমিয়া £ ১০/৫৫২, ইতহাফুস সাদাতিল মুত্তাকীন £ ১/২৮, আল-আজবিবাতুল ফাধিলা ঃ ৩৫, আত-তালীকাতুল হাফিলা £ ১১৮-১২০, মুকাদ্দিমাতু . মুকাদ্দিমাতি কিতাবিস্তালীম £ ৪৮-৫৩ 711105://////.909100901.001/1 789451 3226351 7

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।