00171691715 প্রচলিত জাল হাদীস ৬৩ স্বপ্ন, কাশ্ফ ও ইল্হাম সম্পর্কে একটি সর্বজনবিদিত মৌলিক কথা মনে রাখতে হবে যে, এগুলো সবই ইচ্ছাশক্তির বাইরের বস্তু। কাজেই এগুলো শরীয়তের ভিত্তি হওয়ার যোগ্যতা রাখে না এবং শরীয়তের কাম্য বস্তুও হতে পারে না। যদি শরীয়তে এগুলো কাম্য হত, তবে আল্লাহ তাআলা সেগুলোকে মানুষের ইচ্ছাধীন বানিয়ে দিতেন। তা ছাড়া যদি এগুলো হাছিল হয়েও যায়, তবু সেগুলোর সত্য-মিথ্যা নির্ণয়ের জন্য শরীয়তের দলীল ছাড়া দ্বিতীয় কোন পথ নেই; তাই মূল ভিত্তি শরীয়তের দলীলের উপরই হল, খাব-কাশ্ৃফ-ইল্হামের উপর নয়। খাব-কাশৃফ-ইল্হাম যদি শরীয়তের দলীল হত, তাহলে এগুলো অর্জন করার নির্দেশও দেওয়া হত; অথচ কুরআন-হাদীসে এগুলো অর্জনের নির্দেশ তো দূরের কথা, এগুলোর প্রতি উৎসাহ প্রদানের জন্যে একটি হরফও বিদ্যমান নেই । অথচ শরীয়তের ইল্ম অর্জন করার তাকিদ-উৎসাহ এবং শরীয়তে ইল্ম থেকে দূরে থাকার পরিণতি সম্পর্কে ইশিয়ারিসংক্রান্ত অসংখ্য আয়াত-হাদীস বিদ্যমান রয়েছে। উম্মতের কারো খাব-কাশ্ফ-ইল্হাম যদি দলীল হত, তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন ও আইন্মায়ে দ্বীনের খাব-কাশ্ফ-ইল্হামই দলীল হত; কিন্তু তাদের কেউ কখনো ছীনী মাসআলার ব্যাপারে এ সবের প্রতি ভ্রক্ষেপও করেননি এবং এর ভিত্তিতে স্বীনের কষুদ্রাতিক্ষু্ বিধান থেকেও বিমুখ হননি। তীদের সম্মুখে যখন শরীয়তের কোন দলীল তুলে ধরা হত; তখন তারা কখনো একথা বলতেন না যে, জি্কুনিগরি নিজ স্বপ্নের মাধ্যমে এর বিপরীত জানতে পেরেছি। | এই হল শরীয়তে স্বপ্ন, কাশ্ফ ও ইলহামের অবস্থান । যদি এটি ভালভাবে বুঝে এসে থাকে, তা হলে কোন দ্বীনী ব্যাপারে বিশেষত হাদীসের সহীহ-যয়ীফ নির্ণয়ের মত মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ এগুলো প্রমাণ হিসেবে পেশ করার কথা কল্পনাই করতে পারবে না। 111105:////.9.0910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।