প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00171691715 প্রচলিত জাল হাদীস ৫৫ হাদীস বিশেষজ্ঞগণ শরীয়তের উসুল ও মূলধারার ভিত্তিতেই কোন রেওয়ায়াতের উপর ভিত্তিহীন বা জাল হওয়ার হুকুম আরোপ করে থাকেন। তাই শরীয়তের বিধি মোতাবেক এই হুকুম মেনে নেওয়া একান্ত অপরিহার্য । এর বিপরীতে কারো স্বপ্র, কাশফ ও ইলহাম শরীয়তে ধর্তব্য নয়। উম্মতের ইজমা এবং শরীয়তের অন্যান্য দলীল মোতাবেক এগুলো ছীনী ব্যাপারে বিশেষত হাদীসের শুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে প্রমাণ হতে পারে না। এগুলোর পিছনে পড়ার অর্থ-যা হ্বীন নয় তাকে দ্বীন বানানোর অপচেষ্টায় লিপ্ত হওয়া । এখানে শরীয়তের দৃষ্টিতে স্বপ্ন, কাশৃফ ও ইল্হামের মান সম্পর্কে দলীলভিত্তিক আলোচনার প্রয়োজন বোধ করছি, যাতে গোড়া থেকেই এই ্রান্ত ধারণা খতম হয়ে যায়। ইতিপূর্বে তাসাওউফ ঃ তত্ব ও পর্যক্রলাচনা' শীর্ষক আমার অন্য আরেকটি কিতাবে উক্ত বিষয় সম্পর্কে দলীলভিত্তিক বিস্তারিত আলোচনা করেছি । সেটির সারসংক্ষেপ এখানে উল্লেখ করে দেওয়া সঙ্গত মনে করছি। শরীয়তে স্বপ্ন, কাশ্ফ ও ইল্হামের মান কিছু লোকের মধ্যে এমন রোগও রয়েছে যে, খাব-স্বপ্রের প্রতি তারা খুব গুরুতু দিয়ে থাকে । ভাল স্বপ্ন কম দেখতে পাওয়াকে আল্লাহ ভীআলার নৈকট্য হতে দূরে সরার আলামত মনে করে । ভাল স্বপ্ন দেখলে তাসাওউফ ও সুলুকের আসল উদ্দেশ্য হাছিল হয়েছে ভেবে গর্ববোধ করতে থাকে । উত্তরোত্তর ভাল স্বপ্ন দেখার লালসায় থাকে৷ আর কোন মন্দ স্বপ্ন দেখলে পেরেশান হয়ে যায়; অথচ শরীয়তে স্বপ্নের এমন কোন মর্যাদা নেই; যার কারণে একে আসল উদ্দেশ্য মনে করা যায়। : আরো আফসোসের কথা এই যে, কতক মানুষ অজ্ঞতাবশ স্বপ্নকে শরীয়তের দলীলের মর্যাদা দিয়ে থাকে । নিজের স্বপ্র, পীর সাহেবের স্বপ্ন বা অন্য কোন ব্যক্তির স্বপ্নকে কোন নির্দিষ্ট আমল, অভিমত ইত্যাদির স্বপক্ষে বা টা মনোনীত করে থাকে। 111105:////.90910001.001/1 7894513226351 7

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।