00017161715 প্রচলিত জাল হাদীস ৫১ মিথ্যা সর্বাবস্থায়ই মিথ্যা এবং মিথ্যুক সর্ব অবস্থায় মিথ্যুক । সে যে মুখোশেই সামনে আসুক না কেন-গোপন থাকতে পারবে না। বিশেষ করে দ্বীনের ব্যাপারে । তদুপরি হাদীসে রাসূলের ব্যাপারে মিথ্যুকদেরকে আল্লাহ তাআলা কখনোই ছাড় দেন না। তাদের মিথ্যা প্রকাশ করেই দেন। কেননা, আল্লাহ তাআলা নিজেই দ্বীনের হেফাযতের দায়িত্ব নিয়েছেন। তাই সুন্দর উপদেশের নামে রেওয়ায়াত জালকারীরাও হাদীস বিশেষজ্ঞদেরকে ধোকা দিতে পারেনি । তাদের বানানো হাদীস জাল হাদীসের কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে এবং জালকারীদের নাম মিথ্যাবাদীদের তালিকায় এসে গেছে। এই দ্বিতীয় প্রকার জাল রেওয়ায়াত সম্পর্কে যদি লোকদেরকে সতর্ক করা হয় তখন কতিপয় কম-ইলম ও বে-ইল্ম লোকদের আপত্তি হয় যে, এ কথাটি তো সত্য । এ কথা তো ভাল মনে হয়। এ তো কোন বাতিল, মন্দ বা ভুল কথা নয়; একে তুমি জাল বলছ কেন? যারা এ ধরণের কথা বলে আসলে মিথ্যার অর্থই তাদের জানা নেই। কেননা জগতবাসী জানে যে, অবাস্তব কথাকেই মিথ্যা বলা হয়। যেমন কারো ব্যাপারে এমন কথা বলেছে বলে দাবী করা হল যা সে বলেনি । একে তার প্রতি মিথ্যারোপ বলা হয়; সে কথা মন্দ হোক আর ভালই হোক। সুতরাং যে বাণী আল্লাহর রাসূল ইরশাদ করেননি, তা যদিও ভাল হয় বা কারো ভাল মনে হয়; তথাপি কিছুতেই একে রাসূলের বাণী বলা জায়েয হবে না। কারণ, সে ক্ষেত্রে এটা হবে রাসূলের উপর মিথ্যারোপ যা পরোক্ষভাবে আল্লাহ তা'আলার উপর মিথ্যারোপের সমার্থক। বিষয়টি আরো গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, এই দ্বিতীয় প্রকার জাল রেওয়ায়াতসমূহ আরো ক্ষতিকর। কেননা প্রথম প্রকারের রেওয়ায়াতগুলো জাল হওয়ার বিষয়টি অতি স্পষ্ট হওয়ার কারণে মানুষ ধোকায় পড়ে কম। পক্ষান্তরে এ দ্বিতীয় প্রকার বর্ণনাসমূহের বিষয়বস্তু বহ্যত সুন্দর হওয়ায় সাধারণ মানুষ সহজেই প্রতারিত হয় এবং ধোকা খায়। 111105:////.9.0910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।