00017161715 প্রচলিত জাল হাদীস | ৪৯ বিন্দুমাত্র সন্দেহও হয় না যে, উলামায়ে কেরামের নিকট গিয়ে যাচাই করবে। অধিকাংশ উলামায়ে কেরামেরও সে সব ভুল সম্পর্কে অবগতি নেই যে, তারা সেগুলো সংশোধন করে দিবেন । সুতরাং যখন জনসাধারণের পক্ষ থেকেও যাচাইয়ের আগ্রহ সৃষ্টি হল না এবং উলামায়ে কেরামের দিক থেকেও সতর্ক করা হল না, তখন আর সে সব ভুল-ক্রটির সংশোধনের কোন পথই অবশিষ্ট থাকল না। " “এই কারণে বহুদিন থেকে সে ভুলগুলো যতদূর সম্ভব একত্রিত করে দেওয়ার ইচ্ছা ছিল (যা এখন আল্লাহ তাআলার ফলে বাস্তবায়ন হতে যাচ্ছে)। ফেন্ভাবে মুহাদ্দেসীনে কেরাম হাদীসসংক্রান্ত জাল রেওয়ায়াতসমূহ পু লিপিবদ্ধ করে গেছেন; তদ্রুপ এই পুস্তকটি হল মাসআলা-মাসায়েল সম্পর্কে ভিত্তিহীন কথাবার্তা সম্বলিত ।” আকীদা-বিশ্বাস ও ফিক্হী মাসায়েল সম্পর্কিত ভিত্তিহীন বিষয়ের উপর আরবী ভাষায় বহু পূর্ব থেকেই রচনার ধারাবাহিকতা শুরু হয়েছে। শাইখ তাজুদ্দীন ফাযারী [মৃত্যু ৭৩১ হিঃ) “ফিক্হুল আওয়াম ওয়া ইন্কারু উমুরিন ইশ্তাহারাত বাইনাল আনাম" শীর্ষক একটি গুরুতৃপূর্ণ পুস্তক রচনা করেন; কিন্তু ভারত উপমহাদেশে আমাদের জানা মতে গলত মাসআলার উপর হযরত থানভী (রহঃ)-এর পুস্তকটি সর্বপ্রথম রচনা । গলত ও ভিত্তিহীন রেওয়ায়াতের (বর্ণনাসমূহ্রে) উপর আরবী ভাষায় বহু গ্রন্থ রয়েছে, যা আমি পূর্বেও উল্লেখ করেছি; কিন্তু বাংলা ভাষায় বিশেষত আমাদের দেশে প্রচলিত ভিত্তিহীন জাল রেওয়ায়াতের উপর (আমাদের যতদূর জানা আছে) কোন গ্রন্থ নেই। তাই সাওয়াবের নিয়তে পূর্বসূরীদের এই মুবারক সুন্নাতকে জীবিত করার লক্ষ্যে গ্রন্থ রচনার এই প্রয়াস। ছ্বীন সম্পর্কিত ভুল মাসআলা এবং রেওয়ায়াতের ক্ষেত্রে বানোয়াট ও জাল করার প্রবণতা নস্যাত করার দায়িত্বোধই মূলতঃ অধিক প্রেরণা যুগিয়েছে। তাছাড়া আকাবের ও বন্ধু মহল উলামায়ে কেরামের পক্ষ থেকে বার বার এ ধরণের কিতাব রচনা করে সাধারণ পাঠকদের সামনে পেশ করার তাগাদা তো ছিলই। আল্লাহ তা'আলা তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। 111105:////.9.0910001,001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।