প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00171691715 প্রচলিত জাল হাদীস ৪৭ বলতে থাকবে, এরাই এ লোক যারা আপন পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল । সাবধান! যালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে ।”-সূরা হুদ ৪ ১৮ এসব কারণেই হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ফরয । এ সতর্কতার একমাত্র পথ এই যে, হাদীস বিশেষজ্ঞদের নিকট সেসব কিতাবের নাম জেনে নেওয়া, যেগুলোতে শুধু সহীহ হাদীস বর্ণিত আছে। এতদভিন্ন অন্য কিতাব থেকে হাদীস গ্রহণের সময় হাদীস বিশেষজ্ঞদের কাছে জেনে নেওয়া যে হাদীসটি সহীহ কি না। উম্মতের সচেতন ব্যক্তিদের মাঝে আজো এ নিয়মই বিদ্যমান আছে। এব্যাপারে যখনই যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে উলামায়ে কেরাম তা যথাযথভাবে গ্রহণ করেছেন। শুধু ভারতীয় উপমহাদেশের উর্দূ ফাতাওয়া গ্রন্থের প্রতি লক্ষ্য করলেই দেখা যাবে যে, প্রতিটি ফত্ওয়া গ্রন্থে হাদীসের একটি স্বতন্ত্র পরিচ্ছেদ রয়েছে; যেখানে বিভিন্ন রেওয়ায়াতের মান সম্পর্কে জনমনের বহু প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে । উদাহরণস্বরূপ এই কিতাবগুলো দেখা যেতে পারে ঃ ১-ফাতাওয়া আবীবিয়া, শাহ আব্দুল আযীয (রহঃ, মৃত্যু ৪ ১২৩৯ হিঃ) ২-মাজমূআয়ে ফাতাওয়া, আব্দুল হাই লাখনৌভী রহঃ, মৃত্যুঃ ১৩০৪ হিঃ) ৩-ফাতাওয়া রশীদিয়া, রশীদ আহমাদ গাঙ্গুহী রেহঃ, মৃত্যু ৪ ১৩২৩ হিঃ) ৪-ফাতাওয়া খলীলিয়া, খলীল আহমাদ সাহারানপুরী (রহঃ, মৃত্যু ঃ ১৩৪৬ হিঃ) | ৫-ইমদাদুল ফাতাওয়া, আশরাফ আলী থানভী রেহঃ, মৃত্যু £ ১৩৬২ হিঃ) ৬-আধীয়ুল ফাতাওয়া, আযীযুর রহমান দেওবন্দী (রহঃ, মৃত্যু ৪ ১৩৪৭ হিঃ) ৭-_কেফায়াতুল মুফতী, মুফতী কেফায়াতুল্লাহ দেহলভী (রহঃ, মৃত্যু 8 ১৩৭২ হিঃ) ৮- ইমদাদুল মুফতীন, মুফতী মুহাম্মদ শফী (রহঃ, মৃত্যু ৪ ১৩৯৬ হিঃ) ৯-ফাতাওয়া মাহমৃদিয়া, মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী (রহঃ, মৃত্যু ঃ ১৪১৭ হিঃ) 111105:////.9.0910001.001/1 7894513226351 7

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।