প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪২ প্রচলিত জাল হাদীস জানার জন্যে “সহীহুল জামিইস সগীর ওয়াযিয়াদাতিহী'ও একটি বিশাল এবং “'আসারুস সুনান” ইত্যাদি কিতাব পড়া ।১ কিন্তু আমাদের অবস্থা এই যে, আমরা সহীহ হাদীসের শিক্ষা-দীক্ষার ব্যাপারে একেবারেই উদাসীন । হাদীসের নির্ভরযোগ্য কিতাবসমূহ অধ্যয়নের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। হাদীসের সাথে আমাদের সম্পর্ক এতটুকু যে, যে কোন বক্তার ওয়ায-নসীহতে বা বাজারি কোন পুস্তিকায় কোন হাদীস পেলেই হল । আমরা তাতে সন্তুষ্ট হয়ে যাই; অথচ হাদীসের ইল্ম অর্জন করার মাধ্যম যদি এটিই হয়, তা হলে নিজেদের অজান্তেই মানুষ হাদীসের নামে জাল ও মিথ্যা রেওয়ায়াতের ধোকায় পড়ে চরম ভ্রান্তির শিকার হবে। হয়ত বলা হবে যে, সবই যদি হয় জাল ও ভিত্তিহীন তা হলে আর থাকলটা কী?” এ ক্ষেত্রে আমাদের বক্তব্য এই যে, ভাই! যদি বাদ পড়ে তা হলে জাল ও ভিত্তিহীন রেওয়ায়াতগুলোই বাদ পড়ছে এবং এগুলো বাদ পড়াই উচিত। যেগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস সেগুলো সবই নির্ভরযোগ্য কিতাবে যথাযথভাবে সংরক্ষিত আছে। প্রয়োজন শুধু হিম্মত করে কোন নির্ভরযোগ্য আলেমের তত্ত্বাবধানে সেগুলোর জ্ঞানার্জন করা । শুধু “সহীহুল জামিইস সগীর ওয়াযিয়াদাতিহী'-এর মাঝেই সাত হাজারেরও অধিক সহীহ হাদীসের বিশাল ভাগ্ডার রয়েছে । সুতরাং বক্ষমান গ্রন্থটির শ' খানেক জাল রেওয়ায়াত দেখে ভয় পাওয়ার কিছু নেই; কিন্তু দুর্ভাগ্যক্রমে হাদীসের ব্যাপারে আমাদের জ্ঞানের পরিধি যদি জাল রেওয়ায়াত পর্যন্তই সীমিত থাকে, তা হলে তো আর কিছু করার নেই। আরো আফসোসের কথা এই যে, একই বিষয়ের উপর যদি এক দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বিদ্যমান থাকে, ১-এ নেসাব ও তালিকা মধ্যম স্তরের লোকদের জন্যে প্রযোজ্য । আর হাদীসের বড় বড় গ্রন্থ, যা থেকে উপকৃত হতে হলে হাদীসের সনদ এবং ফিকৃহের ব্যাপারেও যোগ্যতা থাকা জরুরী, সেগুলো এখানে উল্লেখ করা হয়নি । 111105:////.9.0910001.001/1 7894513226351 7

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।