00017161715 প্রচলিত জাল হাদীস ৪১ আরবী ভাষায় এ ধরনের বহু কিতাব রয়েছে; কিন্তু আমার জানা মতে বাংলা ভাষায় এ ধরনের গ্রন্থ এ-ই প্রথম । আশা করি এ গ্রন্থ দ্বারা সকল স্তরের মানুষই উপকৃত হবে । আল্লাহ তাআলা একে কবুল ও মনযুর করুন । এ কিতাব দ্বারা উপকৃত হতে হলে নিন্নোক্ত কথাগুলো জেনে নেওয়া একান্ত জরুরী । কতিপয় জরুরী জ্ঞাতব্য ূ সহীহ হাদীসের উৎস | ১, মৌলিক আকীদা-বিশ্বীস ঠিক করা এবং জরুরী আমলের ইল্ম অর্জন করার পর ইল্মের ময়দানে একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হল কুরআন মাজীদের সহীহ-শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা । এরপর নির্ভরযোগ্য কোন হাক্কানী আলেমের তত্বীবধানে সাধ্য মোতাবেক ধীরে ধীরে কোন নির্ভরযোগ্য তাফসীর ও তরজমার সহযোগিতায় কুরআন মাজীদের অর্থ ও ব্যাখ্যা বুঝার চেষ্টা করতে থাকা । সাথে সাথে নববী আদর্শ এবং তার শিক্ষা ও হেদায়াতের জ্ঞানার্জনেও কিছু সময় ব্যয় করা জরুরী । উদাহরণস্বরূপ, আকীদাবিষয়ক হাদীসের জন্যে 'মিশকাতুল মাসাবীহ'-এর কিতাবুল ঈমান তথা ঈমান অধ্যায়ের হাদীস পড়া। আখলাক-চরিত্র ও আদব-শিষ্টাচারের জন্যে ইমাম বুখারী (রহঃ) রচিত “আল আদাবুল মুফরাদ' এবং ইমাম নববী (রহঃ) রচিত “রিয়াযুস সালেহীন' অধ্যয়ন করা । নববী যিকির ও দুআসমূহের জন্যে ইবনুল জাযারী (রহঃ) লিখিত “আল্ হিসনুল হাসীন" এবং আল্লামা নববী (রহঃ)-এর “আল আযকার' বার বার অধ্যয়ন করা । ফযীলতবিষয়ক হাদীসের জন্য “আল্ মুন্তাকা মিনাত তারগীব ওয়াত তারহীব" এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল ও 'উসওয়ায়ে রাসূলে আকরাম" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি কিতাব পড়া । যুহ্দ ও মাওয়ায়েয, হেকমত ও প্রবাদ এবং অন্যান্য বিষয়ের হাদীস 111105:////.9.0910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।