প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 8০ প্রচলিত জাল হাদীস পড়ে যায়; কিন্তু সহীহ হাদীসসমূহ সমষ্টিগতভাবে এই উম্মাহর কাছে সংরক্ষিত থাকলেও যেহেতু কোন একটি নির্দিষ্ট কিতাব বা দু' একটি কিতাবে তা সীমাবদ্ধ নয়; আবার প্রত্যেকের কাছে অধিকাংশ হাদীসও বিদ্যমান নেই, কোন বিশেষ ব্যক্তি সকল সহীহ হাদীসের হাফেযও নন, সবার মধ্যে সহীহ ও গায়রে সহীহ নির্ণয়ের যোগ্যতাও নেই-এ সকল কারণে এমন তো হতে পারে যে, ভুল, জাল বা বাতিল রেওয়ায়াত বর্ণনাকারী লোকেরা সাধারণ মানুষ বা এ বিদ্যায় অজ্ঞ মানুষের হাত থেকে বেঁচে যাবে; কিন্তু এ বিদ্যায় পারদরশী ব্যক্তিবর্গের হাত থেকে তারা কিছুতেই বাচতে পারবে না। অন্যরাও খেয়াল করলে সরাসরি হাদীস শাস্ত্রজ্জদের সহযোগিতায় বা তাদের নির্ভরযোগ্য ্রস্থাবলীর সহযোগিতায় সহজেই বিষয়টির ইল্ম হাসিল করতে পারবে এবং যে কোন দ্বীনী ব্যাপারে মুসলমানের শররী দায়িত্বও এটি যে, তারা প্রত্যেক বিষয়ে সংশ্লিষ্ট শান্ত্রজ্জদের শরণাপন্ন হবে ।১ _ সম্মানিত পাঠকদের হাতে যে কিতাবটি তুলে দেওয়া হচ্ছে, এতে হাদীস বিশেষজ্ঞদের উদ্ধৃতিতে এ ধরনেরই কিছু রেওয়ায়াত চিহ্নিত করা হয়েছে যেগুলোকে আমরা অজ্ঞতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মনে করে থাকি; অথচ সেসব রেওয়ায়াত সম্পূর্ণ ভিত্তিহীন ও জাল। হাদীসে রাসূলের সাথে এর আদৌ কোন সম্পর্ক নেই। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস হিসেবে সেগুলো বর্ণনা করা সম্পূর্ণ হারাম। ১-এ পর্যন্ত যা কিছু লেখা হল, এগুলো সবই দ্বীন ও ইল্মবিষয়ক বাস্তব সত্য; অতি স্পষ্ট ও অকাট্য কথা । সবগুলোই বাস্তবতার ভাষ্য ৷ নিজেই নিজের দলীল । এ সব তত্ত্ব ও বাস্তব এবং অকাট্য ও সুস্পষ্ট কথাগুলো উপস্থাপনার ক্ষেত্রে নিম্নোক্ত কিতাবসমূহের সহযোগিতা নেওয়া হয়েছে ঃ মা“আরেফুল হাদীস-মাওলানা মুহাম্মাদ মনযূর নোমানী (রহঃ) (১ম ও ২য় খণ্ডের ভূমিকা); মাওলানা আবুল হাসান আলী নদভী (রহঃ) রচিত পুস্তিকা-দাওরুল হাদীস ফী তাক্ভীনিল মানাখিল ইসলামী ওয়া সিয়ানাতিহী: জাষ্টিজ মাওলানা মুফতী মুহাম্মাদ তকী উসমানী সাহেব লিখিত-হুজ্জিয়্যাতে হাদীস এবং ডঃ খালেদ মাহমুদ সাহেব রচিত-আসারুল হাদীস। 111105:////.9.0910001.001/1 7894513226351 7

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।