00017161715 ৮ প্রচলিত জাল হাদীস হেফাযতের বিষয়টি সুস্পষ্টভাবে উপলব্ধি করতে হলে প্রথমে কুরআন মাজীদ হেফাযতের বিষয়টি বুঝতে হবে । | পাঠকমাত্রই অবগত আছেন যে, নিজেই আল্লাহ তাআলা কুরআন মাজীদ হেফাযতের দায়িতৃ নিয়েছেন এবং ওয়াদা মোতাবেক তা যথাযথভাবে হেফাযত করেছেন । ভাই বলে কি আপনি কোন হাফেয বা কারী সাহেবকে তেলাওয়াতে ভুল পড়তে শোনেননি? লিপিকারের কি কুরআন মাজীদ লিখতে ভুল হয় নাঃ কোন মুদ্রাকরের কি যের-যবরের এদিক ওদিক হয় নাঃ এসব প্রশ্নের জবাব একটিই যে, কোন বিষয়ে কারো ভুল হয়ে যাওয়া এক কথা আর সে ভুল স্থায়িত্ লাভ করা ভিন্ন কথা । যখনই কেউ ভুল করে, সাথে সাথে তার ভুল চিহ্নিত করে দেওয়া হয় এবং তা সংশোধন করে দেওয়া হয়। কেউ খারাপ নিয়তে করলে তারও যথোপযুক্ত প্রতিবাদ করা হয় এবং মুখোশ উন্মোচন করে দেওয়া হয়। আর একথা বলাই বাহুল্য যে, একটি সংরক্ষিত বিষয় উপস্থাপন বা বর্ণনার ক্ষেত্রে কারো ভুল হওয়ায় বিষয়টির উপর কোনই প্রভাব পড়ে না । কারণ তা স্বস্থানে সুনিশ্চিতভাবে সংরক্ষিত । আর ভুল তো হয়েছে ব্যক্তি বিশেষ থেকে, যা তার পর্যন্তই সীমাবদ্ধ । ভুল ভুলকারী পর্যন্ত, বিকৃতি বিকৃতিসাধনকারী পর্যন্ত সীমিত রয়েছে। অপরদিকে আসল জিনিস সম্পূর্ণ সহীহ-শুদ্ধভাবে সংরক্ষিত ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে; কারণ খোদ আল্লাহ তাআলা কুরআন কারীমের চির সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। জাল রেওয়ায়াত ও জালকারীদের পরিণতি সুন্নাহ ও হাদীসের বিষয়টিও একই রকম । তা সংরক্ষিত হওয়ার অর্থ এই নয় যে, কোন হাদীস বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারীর কোন প্রকার ভুল হয়নি বা কোন বেদ্বীন মিথ্যার আশ্রয় নিয়ে কোন বানোয়াট কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়নি; বরং বাস্তব সত্য এই যে, হাদীস রেওয়ায়াত করতে গিয়ে বহু বর্ণনাকারীর ভুলক্রটি হয়েছে; কিন্তু সেগুলো কখনোই রাসূলের হাদীস হিসেবে 111105:////.9.0910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।