00017161715 ২০২ প্রচলিত জাল হাদীস “নূর বলতে এখানে সত্যের প্রকাশ এবং এর প্রতি হেদায়াত ও পথ প্রদর্শন করাকে বুঝানো হয়েছে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু'আ করছেন যে, তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ, সকল কাজ-কর্ম, সমস্ত চাল-চলন সর্বদিকে, সর্বাবস্থায় সত্য ও হেদায়াতের নূরে পরিচালিত হয় ।” -ইকমালুল মুলিম ঃ ৩/১২৫-১২৬ এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে, এ দু'আর পূর্বেও তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ, কাজ-কর্ম ও চাল-চলন সত্য ও হেদায়াতের নূরে পরিচালিত হত; কিন্তু যে আল্লাহ তাআলার অধিক নৈকট্যশীল হয়, যার মাঝে আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীর ইল্ম যত বেশী হয়, তার মাঝে আল্লাহ তা“আলার ভয়, তার মহানুভবতার অনুভূতি ও তার মহব্বত তত বেশী থাকে! আর এ জন্যেই সে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দু'হাত তুলে দুআয় মগ্র হয়। মোটকথা, নূর শব্দটি আরবী ভাষায় এবং কুরআন হাদীসের পরিভাষায় “দৃশ্য নুর" এবং “অদৃশ্য নূর" উভয় অর্থেই ব্যবহৃত হয়েছে। কোথায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে তা শব্দের প্রয়োগ এবং পূর্বপির প্রাসঙ্গিক বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করলেই সুস্পষ্ট হয়ে যাবে । যে স্থানে নুর শব্দ ছারা অদৃশ্য নুর বুঝানো উদ্দেশ্য, সেখানে বাহ্যিক বা দৃশ্য নূরের ব্যাখ্যা প্রদান করা অথবা যেখানে বাহ্যিক নূর বুঝানো উদ্দেশ্য সেখানে অদৃশ্য নূরের ব্যাখ্যা প্রদান করা একটি হাস্যকর ব্যাপার এবং সম্পূর্ণ তাহ্রীফ তথা অর্থগত বিকৃতিসাধন ছাড়া আর কিছুই নয়। যেমন কারো নিকট আলোকসজ্জার অনেক উপকরণ আছে এবং তা দ্বারা সে তার ঘরে আলোকসজ্জা করেছে। তার আলোকসঙ্জার প্রশংসা করতে গিয়ে কেউ বলল, ১৯১ ১৯ ৯.০ (তার বাড়ীতে প্রচুর আলো) আর আপনি তার অনুবাদ করলেন, তিনি খুব হেদায়াতপ্রাপ্ত ব্যক্তি অথবা তার নিকট ইলমের অনেক নূর রয়েছে৷ তা হলে এটা তার কথার অপব্যাখ্যা ছাড়া আর কী হবে? 711105://////.9091009016.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।