00171691715 [সতের] করেছেন৷ এই প্রবাহমানতায় তারা দুশমন এবং কিছু নাদান দোস্তদের ছারা প্রচারিত মওযু ও স্বকল্লিত বর্ণনাসমূহেরও মাজমুআ' তৈরী ও সংরক্ষণ করেছেন যেন কারো প্রতারিত হওয়ার অবকাশমাত্র না থাকে । এই প্রসঙ্গে ইমাম সুযুতীর আল-লাআলিল মাস্নুআ-এর কথা তো সকলেই জানেন। সুখের কথা বাংলাদেশে বর্তমানে ওলামায়ে কেরামের মাধ্যমে লিখন ও পঠন সর্বক্ষেত্রে কুরআন ও হাদীস চর্চা ক্রমবেগবান। অনেক তরুণ আলিম ও বিশেষজ্ঞ এদিকে এগিয়ে এসেছেন। তবে উলুমুল হাদীস ক্ষেত্রে আলোচনা এখনও তেমন বেশী হয়নি। বিশেষ করে আমাদের দেশে তথাকথিত ওয়ায়েজীনের মাধ্যমে আর মকুদুল মুমিনীন মার্কা কিছু বটতলার বই-পুস্তকের কারণে কিছু জাল ও মওযু হাদীস মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সে সম্পর্কে কোন প্রয়াস আমার চোখে পড়েনি । অথচ শুধু আম মানুষই নয় বহু শিক্ষিত এমন কি আলিম নামধারীদের মাঝেও এগুলোর উল্লেখ দেখা যায়। সুতরাং এগুলো চিহিত করে দেয়ার বড়ই প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিন তরুণ বিশেষজ্ঞ আলিম মাওলানা আব্দুল মালিককে । তিনি দীর্ঘদিন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহঃ)-এর মত মুহাকৃকিকের তর্ত্বাবধানে থেকে হাদীসশান্ত্রে বিপুল অধ্যয়ন ও গবেষণা করেছেন। তিনি অত্যন্ত হিম্মত ও সৎসাহসের সাথে হাদীসের নামে আমাদের দেশে প্রচলিত কিছু বর্ণনা একত্রিত করে তাহকীক করে চিহ্নিত করে দিয়েছেন মূলতঃ এগুলো কি? এটি পড়ে অনেকেই হয়ত আঁতকে উঠবেন, অনেকেই হয়ত সমালোচনার যবান দরাজ করবেন; কিন্তু নিজে আদ্যোপান্ত রচনাটি দেখেছি। আল্লাহ তাআলা এটিকে কবুল করুন এবং হাদীস সংকলনের সোনালী চেইনের আংটা হিসেবে আমাদের কবুল করে নিন এই প্রত্যাশা রাখি । আমীন ফরীদ উদ্দীন মাসউদ ২০/০৫/১৪২২ হিজরী 711105://////.909100901.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।