প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 প্রচলিত জাল হাদীস ১৭৫ _.. ব্রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতৃ, মাহাত্ম্য, তীর প্রতি আল্লাহ তাআলার মহব্বত, করুণা ও ইহসানের কথা খোদ আল্লাহ তা'আলা কুরআন মাজীদে ইরশাদ করেছেন। এ সবের এক বিশাল অংশ তার হাবীবের মুখেও প্রকাশ করিয়েছেন। আবার অনেক কিছুই তার প্রত্যক্ষ সীরাতের উপর ছেড়ে দিয়েছেন, যেগুলো শুধু তার সীরাত পাঠের মাধ্যমেই জানা যেতে পারে। উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হক রয়েছে। তন্মধ্যে একটি বড় হক এ-ও যে, উম্মত তার পবিত্র সীরাত এবং অনুপম শিক্ষা যথাযথভাবে অর্জন করে তা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে 1৮869549828 আলোচনা করবে। মোটকথা, সঠিকভাবে সেগুলোর জ্ঞানার্জন করা এবং যথাযথভাবে স্ব-স্ব জীবনে তা বাস্তবায়িত করা সত্যিই এক মহান ও কষ্টসাধ্য ব্যাপার । এসবের জন্যে জানমালের পাশাপাশি মানবীয় কামনা-বাসনাকেও উৎসর্গ করতে হয়, যা সাধারণত মানুষের পক্ষে কষ্টকর। মানব প্রকৃতির এই দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান তার কুটিল জাল বিস্তার করে আসছে আবহমান কাল থেকে । সে বহু সাধারণ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাত, অনুপম শিক্ষা এবং তার সুপ্রমাণিত শ্রেষ্ঠত্ব ও অবদানসমূহ থেকে দূরে নিয়ে যায়। এরপর তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিসসা-কাহিনী চর্চায় লাগিয়ে দেয়, যা মোটেও বাস্তবসম্মত নয়; বরং ভিত্তিহীন ও জাল। যদি নির্ভরযোগ্যসূত্রে সেগুলো প্রমাণিতও হত, তবুও সেগুলোর দ্বারা কখনো তার পূর্ণতৃ, মাহাত্ম্য, মর্যাদা ও চারিত্রিক সৌন্দর্য ও সুষমার বহিঃপ্রকাশ ঘটত না। শয়তানের এই ঘৃণ্য ষড়যন্ত্রের উদ্দেশ্য হল, যাতে মানুষ তার পবিত্র সীরাত ও অনুপম শিক্ষাকে আদর্শ বানানোর সৌভাগ্য অর্জন করতে না পারে 111105:////.9.0910001,001/1 7894513226351 7

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।