প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৭৪ প্রচলিত জাল হাদীস এবং তিনি নিজেই সেগুলোর সবচেয়ে বড় প্রমাণ। তার সীরাত মুবারকের যে অংশটুকু বিপুল বর্ণনা এবং নির্ভরযোগ্য সূত্রে আমাদের নিকট পৌচেছে এবং যা আজো আমাদের হাতে বিদ্যমান রয়েছে, শুধু তা-ই তার সুমহান মর্ষাদা বুঝাতে সক্ষম | তা ছাড়া তিনি নিজেই আপন ফযীলত ও মর্যাদার সবচেয়ে বড় সাক্ষী । তার সীরাত মুবারকের মাহাত্ম্য, পূর্ণাঙ্গতা, বিশ্বজনীনতা ও স্থায়িতৃও তার মর্যাদা ও পরিপূর্ণ তার কম বড় সনদ নয়। তার সৃষ্টিণত শ্রেষ্ঠতৃ যা অর্জনকৃত নয়, তাতে দৃষ্টি সীমাবদ্ধ না রেখে যদি তার চরিত্র মাধুর্য্য, তার শামায়েল ও অভ্যাস, তার অভ্যন্তরীণ গুণাবলী, আল্লাহ তা'আলা ও তার মধ্যকার সম্পর্ক, তার ইবাদত, লেনদেন, আচারব্যবহার এবং মানব জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তার অতুলনীয় শিক্ষা ও আদর্শের প্রতি সামান্যতম দৃষ্টিপাত করা হয়, তা হলে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসবে £ ৮০০০০ শন (৯ % ৮ ০৪০০19৮01০৯ খোদার পরে শ্রেষ্ট তুমি, সংক্ষেপে মোরা এই তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানবতা কত ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল! সেই মযলুম মানবতাকে তার সীরাত ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে মানবতার সুউচ্চ আসনে আসীন করেছেন! তার সীরাতকে আদর্শ হিসেবে বরণ করে, তার শিক্ষাকে পাথেয় করে মানবতা উন্নতির চরম শীর্ষে পৌচেছে! পক্ষান্তরে যারা তার সীরাত মুবারক এবং অনুপম শিক্ষা-দীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অনেক কিছুই হারিয়েছে এবং দুনিয়া ও আখেরাতে চরম ক্ষতির শিকার হয়েছে। এসব বিষয়াবলীর প্রতি দৃষ্টিপাত করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা উপলব্ধির জন্যে যথেষ্ট । মানবতার উত্বকর্ষ সাধনে তার নবুওয়তের অবদান অবলোকনেও রিসালাতে মুহাম্মাদীর মাহাত্ম্য ও শ্রেষ্ঠতৃ সহজেই প্রতিভাত হয়। .111009///৬/.90910001,007/1 78945132263517

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।