প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 প্রচলিত জাল হাদীস ১৭১ “তোমরা কীভাবে আহলে কিতাবের নিকট কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস কর? অথচ তোমাদের কিতাব যা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর অবতীর্ণ হয়েছে, তা সর্বশেষ আসমানী কিতাব, যা তোমরা তেলাওয়াত করে থাক এবং এর মধ্যে হাস-বৃদ্ধির কোন আশংকাই নেই। অপরদিকে আল্লাহ তাআলা তোমাদের একথা জানিয়েছেন যে, আহলে কিতাবরা আসমানী কিতাবে বিকৃতি ঘটিয়েছে এবং নিজ হাতে কিতাব রচনা করে বলেছে ঃ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাধিলকৃত; যাতে এর বিনিময়ে কিছু কামাই করতে পারে । তোমাদের নিকট যে ইল্ম পৌচেছে তা কি তাদের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদেরকে বাধা দান করে না। আল্লাহ তাআলার কসম! আমি তাদের একজনকেও দেখিনি যে, তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে তোমাদের নিকট জিজ্ঞেস করে ।”-সহীহ বুখারী £ ২১০৯৪, হাদীস ৭৩৬৩ সাহাবায়ে কেরাম এবং আরিম্মায়ে ছীন থেকে যেসব ইসরাঈলী বর্ণনা পাওয়া যায় সেগুলো শরীয়তের এই পরিধিতে সীমাবদ্ধ । কোন বাতিল ও মিথ্যা ইসরাঈলী রেওয়ায়াত তারা কখনো বর্ণনা করেননি এবং শরীয়তের কোন বিষয়ে কোন প্রকারেরই ইসরাঈলী রেওয়ায়াত গ্রহণ করেননি; কিন্তু পরবর্তীতে কতক ব্যক্তি এব্যাপারে শরীয়তের নীতিমালা এবং সাহাবায়ে কেরাম ও আয়িম্মায়ে দ্বীনের কর্মপন্থার উপর অটল থাকতে পারেননি; তাদের বিচ্যুতি ঘটেছে এবং এ ব্যাপারে তারা চরম শিথিলতার পরিচয় দিয়েছেন । কোন ধরণের চিন্তা-ভাবনা ছাড়াই তারা সর্বপ্রকার ইসরাঈলী রেওয়ায়াত বর্ণনা করে । যা আদৌ কাম্য ছিল না। ইসরাঈলী রেওয়ায়াত এবং এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গী সম্পকীয় এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনি অনুমান করতে পারেন যে, কিসসা-কাহিনী ও ইতিহাসের কিতাবে, এমনকি কতক তাফসীর গ্রন্থেও অসংখ্য পরিমাণে ইসরাঈলী রেওয়ায়াত ছড়িয়ে-ছিটিয়ে আছে যেগুলোর অসত্যতা সুপ্রমাণিত। তাই এ প্রকার ইসরাঈলী রেওয়ায়াত পরিহার করা ওয়াজিব । অথচ আমরা 711105://////.90910001.001/1789451 3226351 7

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।