প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৬৮ প্রচলিত জাল হাদীস তোমরা তাদেরকে বিশ্বাসও করো না; আবার অবিশ্বাসও করো না; বরং বল, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং তার কিতাব ও রাসুলগণের প্রতি । তাহলে কোন সত্য বিষয়কে মিথ্যা বলার (যদি তা বাস্তবে সত্য হয়ে থাকে) এবং কোন মিথ্যাকে সত্য বলে স্বীকার করার আশংকা থাকবে না।” -সহীহ বুখারী £ ২/১০৯৪, হাদীস ৭৩৬২ সারকথা, ইসরাঈলী রেওয়ায়াত সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গী নিম্নরূপ £ (ক) যেসব ইসরাঈলী রেওয়ায়াতের সত্যতা কুরআন হাদীস দ্বারা প্রমাণিত সেগুলো বিশ্বাস করা জরুরী । (খ) যেসব ইসরাঈলী রেওয়ায়াতের অসারতা কুরআন হাদীস বা অন্য কোন নির্ভরযোগ্য দলীলের মাধ্যমে প্রমাণিত সেগুলো অবিশ্বাস করা জরুরী । (গ) যেসব ইসরাঈলী রেওয়ায়াতের ব্যাপারে কুরআন হাদীসে সত্যতারও কোন দলীল-প্রমাণ নেই; আবার মিথ্যা হওয়ারও কোন দলীল-প্রমাণ নেই সেসব রেওয়ায়াতের ব্যাপারে নিরব ভূমিকা পালন করা জরুরী । এ প্রকার রেওয়ায়াত সম্পর্কে এই ঈমান রাখা জরুরী যে, এর প্রকৃত ইলম আল্লাহ তাআলাই জানেন। এ প্রকার ইসরাঈলী রেওয়ায়াত সাধারণত ইতিহাস, পৃথিবী সৃষ্টির আদি-অন্ত, পূর্ববর্তী জাতির কিসসা-কাহিনী ও যুদ্ধ-বিগ্হ প্রভৃতি সম্পর্কিত। (ঘে) যেসব ইসরাঈলী রেওয়ায়াত নসীহতপূর্ণ এবং তাতে বাতিল কিছু নেই-সেগুলো বর্ণনা করা জায়েয । (ও) যেসব ইসরাঈলী রেওয়ায়াতে ইহলৌকিক বা পারলৌকিক কোন ফায়েদা নেই সেগুলো তৃতীয় প্রকারতুক্ত হলেও সেগুলো নিয়ে অধিক চর্চা বা আলোচনা করা সমীটীন নয়; বরং এগুলোর গবেষণার পিছনে সময় নষ্ট করা জায়েয নেই। (চ) শরীয়তের আহকাম ও বিধানাবলীর ব্যাপারে ইসরাঈলী রেওয়ায়াতের কোন মূল্য নেই। কেননা, এ সংক্রান্ত ইসরাঈলী রেওয়ায়াতের কোনটি যদি 711105://////.9091009016.001/1 789451 3226351 7

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।