00017161715 প্রচলিত জাল হাদীস ১৬৫ ওয়াযের মাহফিলও গরম করে থাকেন। তাই যার তার কাছে কোন কিসসা-কাহিনী শোনে বা যে কোন পুস্তকে দেখে তা সঠিক জ্ঞান করা যাবে না; বরং যাচাই-বাছাইয়ের পর মিথ্যা, বাতিল ও অলীক কিসসা-কাহিনী, রানীর দির রা রানা ক্ষেপে উল্লেখ করা হল । ১. একদা রাবেয়া বাসরী (রহঃ) একহাতে আগুন অপর হাতে পানি নিয়ে দৌড়ে যাচ্ছেন। পথিমধ্যে একজন তীকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন £ রাবেয়া বাসরী (রহঃ) রলেন, পানি দিয়ে জাহান্নামের আগুন নেতাতে এবং আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দিতে যাচ্ছি। কেননা মানুষের ঈমান-আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। তারা জান্নাতের লোভে এবং জাহান্নামের ভয়ে ইবাদত করছে। (নোউযুবিল্লাহ) ২. হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)-এর কাছে এক বৃদ্ধা তার মৃত ছেলে জীবিত হওয়ার জন্যে দুআ চায় । তিনি আল্লাহ তাআলার দরবারে দুআ করলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার হায়াত শেষ হয়ে গেছে। তাই জীবিত হবে না। আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন, তার হায়াত শেষ হয়েছে বলেই তো আপনার কাছে বলছি। মোটকথা, দুআ কবৃল না হওয়ায় তিনি রাগাসহ্থিত হয়ে মালাকুল মওতের হাত থেকে রূহের থলে ছিনিয়ে নেন। এরপর থলের মুখ খুলে দিলে সকল রূহ বেরিয়ে যায় এবং মুরদারা জীবিত হয়ে যায়। (নাউযুবিল্লাহ) ইসরাঈলী রেওয়ায়াত ইসরাঈলিয়াত' বা ইসরাঈলী রেওয়ায়াত' সেসব রেওয়ায়াতকে বলা হয় যেগুলো ইয়াহুদী বা নাসারা থেকে আমাদের কাছে পৌচেছে। সেগুলোর কিছু সরাসরি বাইবেল বা তালমূদ থেকে নেওয়া হয়েছে; কিছু এসবের ব্যাখ্যাগ্রন্থ থেকে; কিছু সেসব মৌখিক র্েেওয়ায়াত যেগুলো আহলে কিতাবদের মাঝে পূর্ব থেকেই বর্ণিত হয়ে আসছিল এবং আরবের ইয়াহুদ-নাসারার মাঝে প্রচলিত ও প্রসিদ্ধ ছিল। 711105://////.9091009016.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।