00171691715 প্রচলিত জাল হাদীস ১৩৯ হাদীস সম্পর্কে কোন কোন পাঠকের সংশয় দেখা দিতে পারে। এ পর্যায়ের পাঠকদের উপরোক্ত মৌলিক বিধানটির প্রতি দৃষ্টি আকর্ষণ করাই যথেষ্ট মনে করছি। সুতরাং কোন সময়ের শুধু ফযীলত প্রমাণিত হওয়ার দ্বারা বিশেষ ইবাদত প্রমাণিত হয়ে যায় না। তেমনিভাবে কোন সময়ের শুধু নামায প্রমাণিত হওয়ার ছারা সে নামাযের কোন বিশেষ পদ্ধতিকে নিজ থেকে সুন্নাত বা মুস্তাহাব বলার অবকাশ শরীয়তে নেই। তাই এ সব সময়ের ফযীলত লাভের জন্যে অন্য সময় পালনীয় নফল নামায যেমন £ তাহাজ্জুদ, ইশরাক ও চাশ্ত ইত্যাদি এবং নফল রোযা, তেলাওয়াত, তাসবীহ-তাহলীল, দরূদ ও ইস্তিগফার ইত্যাদি ইবাদত পালনের প্রতি সচেষ্ট হতে হবে । পক্ষান্তরে নিজ থেকে মনগড়া কোন বিশেষ ইবাদত বা তার বিশেষ পদ্ধতি আবিষ্কার করা, তাকে সুন্নীত বা মুস্তাহাব মনে করা বিদআত তথা শরীয়ত প্রবর্তনে দখল দেওয়ার শামিল হবে। তবুও এ মৌলিক কথাটির পর বছরের অতি প্রসিদ্ধ ফযীলতপূর্ণ কয়েকটি সময়ের নামায ও জাল হাদীস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল। শবে মেরাজ আরবী রজব মাসের ২৭ তারিখ শবে মেরাজ নামে প্রসিদ্ধ শুধু এ তারিখকেই কেন্দ্র করে নয়; বরং রজবের প্রথম শুক্রবারকেও কেন্দ্র করে বিশেষ নামায উদ্ভাবন করা হয়েছে, যাকে “সালাতুর রাগায়েব' বলা হয়৷ অনুরূপ বরজবের ১, ১০ ও ১৫ তারিখকেও কেন্দ্র করে বিশেষ পদ্ধতির নামায ও এসংক্রান্ত হাদীস উদ্ভাবন করা হয়েছে। তবে আমাদের দেশে শবে মেরাজের নামায এবং এর জাল হাদীসই অধিক প্রসিদ্ধ । এগুলোর মান বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনে রজব (রহঃ) বলেন ঃ 111105:////.90910001.001/1 7894513226351 7
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।