00017161715 ১৩৮ প্রচলিত জাল হাদীস “তোমরা (সপ্তাহের) অন্যান্য রাত বাদ দিয়ে শুধু জুমুআর রাতকে নামাযের জন্যে নির্দিষ্ট করো না।” -সহীহ মুসলিম £ ১/৩৬১, হাদীস ১১৪৪ বুঝা গেল, শুধু দিন বা রাতের ফযীলত প্রমাণিত হওয়ার দ্বারা বিশেষ কোন ইবাদত প্রমাণিত হয়ে যায় না। নতুবা জুমুআর রাতের ইবাদত এবং জুমুআর দিনের রোযার বিশেষত্বকে হাদীস শরীফে অস্বীকার করা হত না।* তেমনিভাবে কোন নিদিষ্ট সময়ে সাধারণভাবে নামায পড়ার কথা প্রমাণিত হলে এতে করে সে নামাযের কোন বিশেষ পদ্ধতিকে নিজ থেকে সুনাত বা মুস্তাহাব বলা যাবে না; যতক্ষণ পর্যন্ত সেই বিশেষ পদ্ধতির স্বপক্ষে কোন স্বতন্ত্র দলীল না থাকবে । কারণ ইবাদতের ব্যাপারটি সম্পূর্ণ তাওকীফী তথা একমাত্র ওহী দ্বারা প্রমাণযোগ্য, কিয়াস বা যুক্তি দ্বারা কোন ইবাদত বা তার ধরন নির্ধারণ করার অবকাশ শরীয়তে নেই ।২ এই মূলনীতি জানার পর এখন সপ্তাহের দিবারাতের ন্যায় বছরের অন্যান্য নামাযের প্রসঙ্গে আসা যাক । বছরের অন্যান্য ফযীলত ও বৈশিষ্ট্যপূর্ণ মাস, দিন ও বলাতে আদায়যোগ্য নির্দিষ্ট পদ্ধতির বিশেষ ফযীলতসম্পন্ন নামায কম আবিকৃত হয়নি । এমনকি ফযীলতবিশিষ্ট মাস, দিন ও রাত ছাড়াও বিভিন্ন সময়ের বিশেষ পদ্ধতির বহু নামায এবং এগুলোর স্বপক্ষে বহু হাদীস জাল করা হয়েছে। আরবী বার মাসের ভিন্নভিন্ন শিরোনামে মাসের শুরু থেকে শেষ পর্যস্ত বহু নামায ও হাদীস বানানো হয়েছে। এসব আবিষ্কৃত নামায ও জাল হাদীসের বর্ণনা দেওয়া হলে তাতে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটা ছাড়া আর কোন উপকার হবে না । তাই যেসব মাস, দিন ও রাতের ফযীলত শরীয়তে প্রমাণিত নয় সেসব সময়ের মনগড়া নামায ও হাদীসের অসারতা বর্ণনা করার কোন প্রয়োজনই: নেই । তাতে গ্রন্থের কলেবরই শুধু বৃদ্ধি করা হবে। এগুলোর অসারতা সামান্য বোধসম্পন্ন পাঠকের নিকটও অস্পষ্ট নয়। তবে শরীয়তের দৃষ্টিতে ফযীলতপূর্ণ মাস, দিন ও রাতের বিশেষ পদ্ধতির নামায ও ১-হুজ্জাতুল্লাহিল বালেগা ঃ ২৫৩, ফাতহুল মুলহিম £ ৩/১৫৬ ২-আল-ই'তিসাম ৪ ১/৪৪৫-৫১৪, ইখতেলাফে উম্মত আওর সিরাতে মুস্তাকীম ৪ ১০৯-১২৭, ঈযাহুল হাককিস সারীহ । 711105://////.9091009016.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।