00017161715 ১২৪ | প্রচলিত জাল হাদীস ফাওয়ায়েদুল মাজমুজা ৫ ১/৩৯, কাশফুল খাফা $ ২/২০৬-২০৭, সিলসিলাতুল আহাদীসিষ যয়ীফা ওয়াল মাওযুনা আরো দ্রষ্টব্য ৪ আল মাদৃখাল ইলা উলৃমিল হাদীসিশ শরীফ 3 ৫৩৯ ১-যে ভাইদের মধ্যে এ আমলটি প্রচলিত তারা একটু ঠাণ্ডা মস্তিষ্কে আন্তরিকভাবে ভেবে দেখুন, যদি এ আমলটি হাদীস বা সাহাবী কর্তৃক আমলের ভিত্তিতে হয়ে থাকে তাহলে আমাদের বক্তব্য এই যে, হাদীস বিশেষজ্ঞদের বক্তব্য মোতাবেক এ কথা স্পষ্ট হয়ে গেছে যে, এ ব্যাপারে কোন সহীহ হাদীস বা সহীহ আসর (সাহাবীদের উক্তি) বর্ণিত নেই; সবই জাল ও বানোয়াট । তাই এ আমল তরক করে মাসনূন আমলের ব্যাপারে যত্ুবান হওয়া উচিত। যেমন আযানের জবাব দেওয়া; আযান শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দক্দ পাঠ করা। এরপর আযানের দুআ পড়া । ৰ আর ধদি তারা এ জামল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও শ্রদ্ধা নিবেদনস্বব্ূপ করে থাকেন ভাহলে আমাদের বক্তব্য এই যে, তা মহব্দত ও শ্রদ্ধা নিবেদনের আদব মোতাবেক হতে হবে । আর ছার প্রতি মহব্বতের আদব আমাদেরকে তারই শরীয়ত থেকে শিখতে হবে । নতুবা নিজের মনচাহি পদ্ধতিতে যদি মহব্বত নিবেদন শুরু করা হয় তাহলে সুন্নতের বিপরীত কার্যকলাপের মাধ্যমে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিকৃষ্টতম কাজ-বিদআতের শিকার হতে হবে। 'আর যদি অনুমানভিত্তিক এবং মহব্বত প্রকাশের দাবীতেই এ আমল করা হয় তাহলে কেউ এরূপও বলতে পারে যে, নামাযের তাশাহহদ ও দরূদের ষে যে স্থানে রাসূলুল্লাহ সাল্সাল্লাু আলাইহি ওয়াসাল্লামের নাম সুবারক আসবে সেখানেও এ আমল সুন্ূত বা মুস্তাহাব হবে? তেমনিভাবে কুরআন মাজীদ তেলাওয়াতের সময়ও সরাসরি বা ইঙ্গিতে যে যে স্থানে তার নাম মুবারক আসবে সেখানেও এ আমল সুন্নত বা মুস্তাহাব হবে? কেউ এ কথাও বলতে পারে যে, যদি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ম্বারকের মহব্বতের ভিত্তিতেই এ আমল করা হয়ে থাকে (এবং প্রত্যেক মুসলমানের ভিতর রাসুলের মহব্বত থাকা জকুরী এবং জাঞেও) তাহলে মুআযৃষিনের মুখে চুম্বন করা উচিত যার ঠোঁট ও মুখ থেকে এ মুবারক নাম উচ্চারিত হয়েছে। আপন বৃদ্ধাঙ্গুলি থেকে তো তার সুবারক নাম উচ্চারিত হয়নি কিংবা তাতে লেখাও নেই-একে কেন চুম্বন কর? মোটকথা, কেবল অনুমান ও আন্দাজের ভিত্তিতে কোন ইবাদত সাব্যস্ত হয় না। ইবাদত শুধু শরীয়তদাতার শিক্ষা ও হেদায়াতের আলোকেই সাব্যস্ত হতে পারে। তাই এ আমলের ব্যাপারে যখন জাল রেওয়ায়াত ব্যতিরেকে কোন সহীহ হাদীস ও কোন সাহাবীর আসরও নেই তদুপরি এ আমলকে সুন্নত মনে করা বা এ কাজে সাওয়াবের আশা করা কোন আশেকে রাসুল বা আশেকে সুন্নতৈর পক্ষ থেকে হতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ ও জ্ঞান দান করুন এবং নবীর মহব্বত ও ইশ্কের অসার দাবী নয়, বরং নবীর মহব্বত ও ইশকের হাকীকত দান করুন এবং সুনতের অনুসরণের নেয়ামত দ্বারা আমাদেরকে সৌভাগ্যবান কর্ন । আমীন । 711105://////.9091009016.001/1 789451 3226351 7
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।