প্রচলিত জাল হাদীস খণ্ড ১
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১১৪ প্রচলিত জাল হাদীস এবং কোন সহীহ হাদীসেও এ শব্দ নেই, তখন আপনারা আশা করি সহজেই বুঝতে পেরেছেন যে, আলোচ্য রেওয়ায়াতটি যা আজকাল হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে খুব প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাতিল রেওয়ায়াত। দ্বীন ইসলামের শক্র অথবা গণ্ড মূর্থ এবং বেদ্বীন ওয়ায়েযরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদীস বলে প্রচার করছে। ইত্যাদি কিতাবে উক্ত রেওয়ায়াতটির ভিত্তিহীনতা সম্পর্কে সারগর্ভ, দলীলভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাধারণ পাঠকরাও এর অসারতা ও জাল হওয়ার বিষয়টি অনুধাবন করতে পারবেন । কেননা, তাতে বহু কথা এমন রয়েছে, যা সুস্পষ্ট বাতিল। একজন সাধারণ মানুষও বুঝতে পারবে যে, এ ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশীদ হতে পারে না। যেমন ৪ নবম রাতে তারাবীর ব্যাপারে বলা হয়েছে যে, “যে ব্যক্তি উক্ত রাতে তারাবীর নামায আদায় সমান ইবাদত করার সাওয়াব দান করবেন।” কোন্‌ মুসলমান না জানে যে, সকল বুযুর্গ এবং সকল সাহাবীর সারা জীবনের ইবাদতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সমান হওয়া তো'দূরের কথা, তার ধারে-কাছেও পৌছতে পারবে না। কাজেই যে কোন ব্যক্তির কোন একটি রাতের তারাবীর সাওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হওয়ার তো প্রশ্রই আসে না। আরো মজার ব্যাপার ঘটেছে! সতেরতম রাতের তারাবীর ফযীলতের ব্যাপারে বলা হয়েছে ঃ “যে ব্যক্তি রমযানের সপ্তদশ রাতে তারাবীর নামায আদায় করবে, আল্লাহ তা'আলা তাকে নবীদের সমান সাওয়াব দান করবেন।” এর পরিণাম এই দীড়ায় যে, এক তারাবীহ দ্বারাই কোন ব্যক্তি সকল নবী থেকে উত্তম হয়ে যাবে । কেননা, সে একাই সকল নবীর সাওয়াব পাবে আর 711105://////.9091009016.001/1 789451 3226351 7

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।