Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

দৃঢ়তা ও সত্যনিষ্ঠার সমস্য : ওলামায়ে কেরামের দায়িত্্‌ ১০১ হানছে, চাপিয়ে দেয়া শিক্ষা ও জাতীয় ভাষাও নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে-এমতাবস্থায় আমাদেরকে সার্বিক অবস্থার পুরোপুরি বিশ্রেষণ প্রয়োজন এবং নিজেদের সংরক্ষণের জন্য পাথেয় সংগ্রহ করা দরকার । যোগ্যতা অর্জন করলে আপনিই হবে রাহবার এরই পাশাপাশি মুসলমানদেরকে বলা প্রয়োজন যে, দেখ, এ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো তোমাদের দায়িত্ব । তোমরা ঈমান ও শৃঙ্খলার সঙ্গে প্রয়োজনীয় ভূমিকার মাধ্যমে এখানে থাক | তোমরা যদি এখানে হযরত ইউসুফ আ. এর নমুনা পেশ কর তবে এমন একটা সময় আসবে যখন অতি গুরুতৃপূর্ণ ও নাজুক জিম্মাদারীও তোমাদের ওপর বর্তিত হবে । হযরত ইউসুফ আ. যাকে আল্লাহ তাআলা হাফিজ ও আলিম গুণে গুণাস্থিত করেছিলেন তিনি যখন দেখলেন, এ দেশে ওই সময় পর্যস্ত দীনের প্রচার প্রসার হবে না এবং দীনের অবস্থান সুদৃঢ় হবে না যতক্ষণ না দীনের মাকাম তৈরি না হবে । যতক্ষণ পর্যস্ত তিনি সেখানে নিজের যোগ্যতা, সৎ মনোবৃত্তি, মানুষের প্রতি ভালোবাসা এবং ন্যায় ও সমতার প্রমাণ না দিবেন, আল্লাহর বান্দাদেরকে নিজের ভক্ত-অনুরক্ত না বানাবেন ওই সময় পর্যস্ত এদেশে এক আল্লাহর নাম নেয়াও মুশকিল হয়ে দাঁড়াবে । ভারত উপমহাদেশের মুসলমানদের জন্যে এটা প্রমাণ করা দরকার যে, আমাদের ছাড়া এদেশ চলতে পারে না। আমরা না থাকলে এ দেশ ধ্বংস হয়ে যাবে । বিচ্ছিন্রতার পরিণাম ভয়াবহ স্মরণ রাখবেন, আমরা যদি রাষ্ত্রীয় বিষয়-আশয় থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করে নিই, উষ্ত-শীতল যে হাওয়া প্রবাহিত হচ্ছে তা থেকে বেখবর থাকি, আর এমন জায়গায় অবস্থান করি যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত, ঠান্ডা-গরম কিছুই নাগাল পায় না-তাহলে এটা নিজেদের সঙ্গে যেমনি প্রতারণা তেমনি দীনের সঙ্গে অবিচার করার শামিল ৷ জনপদে বাস করে কোনো ফিরকাই সময়ের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না । হ্যাঁ, এর জন্য শর্ত ও সীমারেখা হচ্ছে আপনি সময়ের এই আবর্তে বিলীন হয়ে যাবেন না। সব সময় নিজের পয়গাম ও দাওয়াতের সঙ্গে থাকবেন । আপনি আপনার সাংক্কৃতিক ও সামাজিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখবেন । আপনার ব্যক্তিত্বের ওপর অটল থাকবেন, নিজেকে অপাস্তুক্তেয় বানিয়ে নেয়া থেকে দূরে থাকবেন । তবে জীবনের প্রবাহ থেকে কখনও বিচ্ছিন্ন হবেন না। আমি জাতীয় প্রবাহের কথা বলছি না (আল্লাহ না করুক, জীবনে যেন একবারও একথা উচ্চারণ না করি যে, জাতীয়তার প্রবাহে তাল মিলাও), না, জীবনের প্রবাহ থেকে আপনি পৃথক হবেন না । কারণ [01019809910 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।