আপনি যদি মুসলিমদেরকে নিয়মিত তাহাজ্জুদগ্ডজার বানান, সবাইকে মুস্তাকী- পরহেজগার বানিয়ে দেন কিন্ত পরিপার্থের সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকে, তারা জানে না রাষ্ট্র কোন দিকে যাচ্ছে; রাষ্ট্র অতলে তলিয়ে যাচ্ছে, দুশ্চরিত্র ও অনৈতিকতার তুফান মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, মুসলমানদের প্রতি ঘৃণার সৃষ্টি হচ্ছে-তাহলে ইতিহাস সাক্ষী, তখন শুধু তাহাজ্জবদ নয় পাঁচ ওয়া নামায আদায় করাও মুশকিল হয়ে দাঁড়াবে । যদি আপনি এই প্রতিবেশে দীনদারদের স্থান তৈরি না করেন, এমন একনিষ্ট যোগ্য নাগরিক তৈরি না করেন যারা রাষ্ট্রকে অসৎ পথ থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা”ও সাধনা চালিয়ে যাবে, তাহলে স্মরণ রাখুন! ইবাদত ও দীনের নির্দেশসমূহ তো বিচ্ছিন্ন হবেই, এমন পরিস্থিতিও আসম্দ পারে-মসজিদসমূহ টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়াবে । প্রতিবেশই আপনার কর্মক্ষেত্র আপনি যদি মুসলমানদেরকে অপরিচিত বানিয়ে প্রতিবেশ থেকে বিচ্ছিন্ন করে রাখেন, জীবনের বাস্তবতা থেকে তাদের চোখ বন্ধ রাখেন, আর রাষ্ট্রে ঘটমান বিপব এবং জনসাধারণের মন-মগজে শীসনকারী আইন-কানুন সম্পর্কে তারা বেখবর থাকে, তাহলে নেতৃত্ব তো দূরের কথা (যা খায়রে উম্মতের দায়িত্ব) নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন হয়ে যাবে । মিশর বিজয়ী সাহাবী হযরত আমর ইবনুল আস রা. যখন মিশর বিজয় করলেন তখন আল্লাহ তাআলা তাঁর দুরদৃষ্টিতে এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইনশাআল্লাহ মিশর শত নয় হাজার বছর পর্যস্ত ইসলামের পবিভ্র ছায়াতলে থাকবে ৷ কারণ ইসলামের প্রাণকেন্দ্র হেজাজ তার একদম নিকটে, রোম সাম্রাজ্য এখান থেকে বিতাড়িত হয়েছে, কিবতি, খৃষ্টবাদ ও রাজতন্ত্র নির্মূল হয়ে গেছে। তা সত্বেও তিনি আরবীদের এবং মুসলমানদের উদ্দেশ্য করে ঘোষণা করেছেন, “ম্মরণ রেখো! তোমরা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছ। সীমান্তে সর্বক্ষণ সতর্ক পাহারাদারী বজায় রেখো । নাকের ডগায় শক্র অবস্থান করছে, এজন্য গাফলতের কোনো অবকাশ নেই । অজ্ঞতা কিংবা এর ভান করার কোনো সুযোগ নেই ।' যুগের পাথেয় সংগ্রহ করা প্রয়োজন আমরা বর্তমানে যারা যে রাষ্ট্রে অবস্থান করছি সে রাষ্ট্রের পরিস্থিতি অতি দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে, এ দেশ দুনিয়ার শক্তিধর বাষ্ট্রসমূহ থেকে বিচ্ছিন্ন নয়। এ দেশে অনেক দর্শন, অনেক নেতিবাচক শক্তি, অনেক ধ্বংসাত্মক আন্দোলন কাজ চালিয়ে যাচ্ছে, অনেক কর্মসূচী পালিত হচ্ছে, শিক্ষাব্যবস্থা প্রায়ই পরিবর্তিত হচ্ছে, তা কখনও দীনী আকীদার ওপর প্রচণ্ডভাবে আঘাত [01019809915 ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।