ওলামায়ে কেরামের বিশেষ শান কিস্ব আল্লাহর অগণিত শোকর ইসলাম এ থেকে সম্পূর্ণ নিরাপদ | এখন পর্যস্ত তাওহীদ ও শিরকের পার্থক্য, সুন্নাত ও বিদআতের পার্থক্য, ইসলাম ও পার্থক্য সম্পূর্ণ স্পষ্ট । কোনো দেশ কোনোকালে বিশেষ কোনো কারণে ষড়যন্ত্রে শিকার হয়ে যাওয়া অথবা ফিতনার শিকার হওয়া স্বতন্ত্র বিষয় । এমতাবস্থায়ও ওলামায়ে কেরাম এক্যবদ্ধভাবে ফিতনার মোকাবেলা করেছেন এবং অবস্থা পরিশুদ্ধির জন্য সাধনা চালিয়েছেন । গোটা মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে ইরশাদ হচ্ছে-'হে ঈমানদগণ! তোমরা আল্লাহর অধিকার সংরক্ষণকারী হয়ে যাও ।' এই আয়াত যদিও সমগ্র উম্মাহর ক্ষেত্রে ব্যাপক কিন্তু এটা ওলামায়ে কেরামের একটা বিশেষ শান। তাদের হতে হবে সত্য ও ন্যায়ের সাক্ষী এবং নেতৃত্দানকারী । উম্মতে মুসলিমার দায়িত্ব যদি হয় গোটা দুনিয়ার হিসাব নিকাশ তবে ওলামায়ে দীনের দায়িত্ব হলো মুসলিম সমাজের বিচার-বিশ্লেষণ করা যে, এই সমাজ কোথা থেকে সীরাতে মুস্তাকীম হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথা থেকে তারা সুন্নতে নববীর বিন্দুরেখা হতে বিচ্যুত হয়ে পড়েছে । এক্ষেত্রে তাদের কাজ হবে সম্পূর্ণ ব্যারোমিটারের মতো | এ যন্ত্রটি যেকোনো স্থানে যেকোনো মৌসুমে বাতাসের গতিবিধি বলে দেয়, সঠিক রিপোর্ট পেশ করে । সমাজ ও পারিপার্ষিকতা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এমনিভাবে ওলামায়ে কেরামের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে, তারা মুসলমানদেরকে জীবনের বাস্তবতা, রাষ্ট্রীয় পরিস্থিতি, পারিপার্থিকতার পরিবর্তন এবং চাহিদা সম্পর্কে সচেতন করবে । তাদের চেষ্টা থাকবে মুসলিম সমাজের সম্পর্ক জীবন ও পারিপার্থিকতা থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় । কারণ দীন ও মুসলমানদের সম্পর্ক যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর খেয়ালী দুনিয়ায় জীবনযাপন করতে থাকে তাহলে দীনের আওয়াজ প্রভাবহীন হয়ে যাবে, তারা দাওয়াত ও ইসলাহের দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। শুধু তাই নয়, দীনের ধারকদের এ রাজ্যে বসবাস করা মুশকিল হয়ে যাবে । ইতিহাস আমাদেরকে জানান দেয়, যেখানে ওলামায়ে কেরাম সবকিছু করছে কিন্তু জীবনের নিগুট বাস্তবতা সম্পর্কে উম্মতকে সম্যক অবগত করেনি, এই পরিপার্ে তাকে তার দায়িত্ব পালনের শিক্ষা দেয়নি, একজন যোগ্য নাগরিক ও নেতৃত্বদানের যোগ্যতা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি, সেখানে সেই রাষ্ট্র তাদেরকে এমনভাবে উগরে ফেলেছে যেমনভাবে অবৈধ লোকমা মুখ থেকে উগরে ফেলা হয় । কারণ তারা তাদের নিজস্ব অবস্থান বানিয়ে নিতে পারেনি । বর্তমান বিশ্বের মুসলমানেরা অভিজ্ঞ ও বাস্তবতাপ্রিয় নেতৃত্বের বড়ই মুখাপেক্ষী । [01019809910% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।