দ্বারা ।' তবে তোষামোদ করা যাবে না। কুরআনে বলা হয়েছে “তারা চায় আপনি যদি নমনীয় হন, তারাও নমনীয় হবে ।' আল্লাহর রাসূল সা. কে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে “বাস্তবায়ন করুন আপনাকে যা নির্দেশ করা হয়েছে । আর মুশরিকদেরকে এড়িয়ে চলুন ।' এখানে মুশরিকদের এড়িয়ে চলার কথা বলা হয়েছে । তাওহীদ ও শিরকের ব্যাপারে “পালন করুন যা নির্দেশ করা হয়েছে' এর ওপর দৃঢ়ভাবে আমল করতে হবে । নমনীয় ও বিবেচনা অন্য ক্ষেত্রে হতে পারে, কিন্তু তাওহীদ, সুন্নাত এবং অকাট্য দীনের ব্যাপারে কোনো প্রকার আপস বা সমঝোতার সুযোগ নেইণ৷ ওলামায়ে দীনের দায়িত্ব হলো তাওহীদের ব্যাপারে নিস্পৃহ ও পরিষ্কার কথা বলে দেয়া, তবে তা হিকমতের সঙ্গে । গালিবের এ কথার মতো যেন না হয়ে যায়_ “বলে সে ভালো কথা কিন্তু মন্দভাবে ।' বিকৃতি ও ভুল বুঝাবুঝি থেকে বাচুন ভালো কথা ভালোভাবেই উপস্থাপন করবে । কোনো ফিতনার সুত্রপাত হলে ওলামায়ে কেরামের উচিত অধিক নম্র ভাষা ব্যবহার করা, হিকমত ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়া । তবে লক্ষ্য রাখতে হবে যেন বিকৃতি বা কোনো প্রকার ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। এ কর্মপন্থা অবলম্বনের কারণেই আজ পর্যস্ত এই দীন অবিকৃতভাবে টিকে আছে, দুধ ও পানির মধ্যে কোনো সংমিশ্রণ ঘটেনি । যার ধ্বংসের সাধ আছে সে সাধে ধ্বংসে পতিত হয়েছে, কিন্তু সে এর জন্য শরীয়ত ও শরীয়তের ধারকদের কোনো অপবাদ দিতে পারবে না। গভীরভাবে অনুসন্ধানী দৃষ্টি দিয়ে যদি ইতিহাস পাঠ করা হয় তাহলে জানা যাবে যে, এই উম্মতের মধ্যে এমন কোনো যুগ অতিবাহিত হয়নি যে যুগে তারা সম্মিলিতভাবে কোনো গোমরাহীর মধ্যে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে তো অনেকেই গোমরাহীর শিকার হয়েছে, কিন্তু এঁক্যবদ্ধভাবে গোটা উম্মাহ কোনোদিন এমন পথত্রষ্টতায় পতিত হয়নি ৷ হাদীস শরীফে রাসূল সা. ইরশাদ করেছেন, “আমার উম্মত সম্মিলিতভাবে কোনো গোমরাহীতে স্থির থাকবেনা ।' পক্ষান্তরে ইহুদী ধর্ম একদম শুরুর দিকেই বিকৃতির শিকার হয়েছে । এমনিভাবে খৃষ্টবাদ তার শৈশবে ও সূচনা পর্বেই বিচ্যুতির যে ধারায় নিপতিত হয়েছিল সেখান থেকে শতশত বছর অতিবাহিত করে বর্তমান অবস্থায় এসে উপনিত হয়েছে । এজন্য কুরআন মজীদে নাসারাদেরকে 'দোয়াল্লীন' শব্দে অভিহিত করেছে। তারা যেদিকেই চলবে বিভ্রান্ত হয়ে অন্য পথে ছিটকে পড়বে । [01019809910% ৮/৬45%.8117700119.0017
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।