Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

আদায় করলাম ৷ এ ঘটনার দ্বারা আমার লজ্জাবোধও হলো আবার শিক্ষাও অর্জিত হলো যে, কেবলা নির্দেশক যন্ত্র কোনো কিছুর পরোয়া করেনি, তার নির্ধারিত দায়িত্ব পালনেও কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করেনি । এতে আমার মনে হলো, ওলামায়ে দীনকেও প্রকৃত অর্থে দিকনির্ণয়ক যন্ত্র হওয়া আবশ্যক । তাদের মধ্যেও এ যন্ত্রের মতো দৃঢ়তা থাকা উচিত । যুগের হাওয়া যে দিকেই বাহিত হোক, যতই বলা হোক তাদেরকে “ছুটে চল স্রোতের টানে", যেভাবেই বুঝানো হোক তাদের “যুগের তালে তাল মিলাও' কিন্তু তাদের বিশ্বাস হবে আল্লামা ইকবালের (ঘিনি উচ্চ শিক্ষিত দার্শনিক ও কবি ছিলেন) শিক্ষার ওপর 'তুমি মূল ধরে থাক, জামানা ছুটবে তোমার পেছনে, তুমি কেন যাবে জামানাকে ধরতে?" আলেমদের জন্য চাই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য ওলামায়ে কেরামের শানও এমনই হওয়া চাই । উম্মতে মুসলিমা এবং অন্যান্য শিক্ষিতদের থেকে তাদের একটু ভিন্নই হতে হবে । মুসলিম উম্মাহকে দেয়া হয়েছে একটি মাত্র কেবলা | তারা যেখানেই থাকুক এই একই কেবলার দিকে মুখ করবে । যে উম্মতকে একটি নির্দিষ্ট কেবলা দেয়া হয়েছে, তাদেরকে এই ইশারা দেয়া হয়েছে যে, তোমাদের অন্তরের কেবলা, তোমাদের কেবলা, তোমাদের প্রয়োজন, তোমাদের ধ্যান-ধারণা এবং তোমাদের সকল শ্রম ও সাধনার উৎসমূল একই হওয়া উচিত । নামাযে যেমন খানায়ে কাবার দিকে মুখ করবে তেমনি সমস্ত কাজ-কর্ম, শ্রম- সাধনা ও উদ্দেশ্যে আল্লাহ তাআলার (যিনি মাবুদ ও মাকসুদে হাকিকী) সন্তুষ্ট তালাশ করবে । আল্লাহর ফজল ও করমে আপনারা শুধু আলেমই নন বরং আল্লাহ তাআলা আপনাদেরকে দীনী নেতৃত্বর গুরুদায়িত্বও দান করেছেন । বিশেষত আজকের এই মহতি জলসায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামের খেদমতে আমি কিছু নিবেদন করতে চাই । আকায়েদ ও শরীয়াতের ব্যাপারে কোনো ছাড় নেই প্রথমত, আকায়েদ ও শরীয়তের সীমারেখার মাসআলা । এতে ওলামায়ে কেরামকে ফ্ুবতারার মতো হওয়া চাই । বড়র চেয়ে বড় মানুষকেও যদি এর সামনে রাখা হয় তবুও তার কোনো পরোয়া করবে না। সে প্রকৃত দিক বর্ণনা করেই যাবে । আকীদা ও শরীয়তের সীমারেখার ব্যাপারে কোনো প্রকার আপস বা বিবেচনার সুযোগ নেই । হিকমত এক জিনিস আর চাটুকারিতা অন্য জিনিস | এতদুভয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে । হ্যা, মানুষ সত্য ও ন্যায় কথা হিকমতের সঙ্গে বলতে পারে | তার বলার পদ্ধতিটা হবে প্রজ্ঞাপূর্ণ । ইরশাদ হয়েছে- 'তোমার প্রভুর দিকে লোকদেরকে আহবান কর প্রজ্ঞা ও সদুপদেশ [01019809915 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।