Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ছোট্ট বিষয় বড় শিক্ষা মানুষের ধর্ম হলো তারা ছোট ছোট ঘটনা ও নিত্যদিনকার বিন্দুবিন্দু অভিজ্ঞতার দ্বারা বড় বড় ফলাফল বের করে নেয় । এ ক্ষেত্রে হযরত শেখ সাদী রহ. ছিলেন অনন্য ব্যক্তিত্ব। এমনিভাবে মাওলানা রুমী রহ.-ও অসাধারণ দক্ষতা রাখতেন । তারা নিত্যকার ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা দ্বারা অত্যন্ত হিকমতপূর্ণ বাণী ও তাৎপর্যপূর্ণ ফলাফল বের করতেন । আমিও আজ আমার নিজের একটি প্রতিক্রিয়া ও লব্ধ শিক্ষার কথা আপনাদের সামনে উপস্থাপন করব । আপনারা জানেন আমি এক দীর্ঘ সফর করে এখানে এসেছি। দিল্লী থেকে সফর শুরু করে হায়দারাবাদ এসে পৌছেছি। আল্লাহ মালুম গাড়ি কত দিকে মোড় ফিরেছে, কোন কোন এলাকা মাড়িয়ে এসেছে । কিন্তু আশ্চর্যের বিষয় হলো-দিকনির্ণয়ক যন্ত্র সব সময় সঠিক কেবলা নির্দেশ করেছে । সে গাড়ির মোড় ঘোরারও কোনো পরোয়া করেনি, দিক পরিবর্তনের বিষয়টিরও কোনো পাত্তা দেয়নি । আমার বড় ঈর্ষা লাগল যে, অতি নগণ্য একটি জড় বস্ত যা মানুষের তৈরি, সে এত বিশ্বস্ত, এত সুদৃঢ়, এত দায়িত্বশীল এবং এত নীতিবান! সে একবারের জন্যও দেখেনি গাড়ি কোন দিকে মোড় নিচ্ছে । কেবলা ঠিক রাখতে হবে অথচ মানুষ (যারা আশরাফুল মাখলুকাত) বরাবরই তারা দিক পরিবর্তন করে চলেছে । আমি দেখলাম উল্লিখিত যন্ত্রটি প্রতিটি স্থানে সঠিক কেবলা নির্দেশ করছে । আমি এর ওপর আশ্বস্ত হলাম এবং তার নির্দেশ মোতাবেক নামাযও [010198099 10% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।