Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

শুধু আজই নয় তখন থেকেই প্রকাশ পেতে শুরু করেছে যখন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল । বনু উম্বাইয়ার শাসনামলে প্রশাসনের পক্ষ থেকে এক অমুসলিম করদাতা রাজ্যে কর আদায় করতে গেল । এটাই প্রথমবার ইসলামী রাষ্ট্রের কোনো কর আদায়কারী কর্মকর্তা শান-শওকতসহ কোনো রাষ্ট্রে কর আদায় করতে যায় । তাদের এই বেশভূষা দেখে সে এলাকার শাসক বলল, আল্লাহর সেই বান্দারা কোথায় যারা এর আগে কর আদায় করতে আসত? যারা ঘাসের তৈরি মোটা কাপড় পরত । যাদের মুখ থেকে ক্ষুধা-তৃথ্া আর গায়ের পোশাক থেকে দারিদ্র ঠিকরে পড়তো | তাকে জানানো হলো, তারা তো প্রথম যুগের মুসলমান | সেই পুরনো যুগের মুসলমান কোথায় পাবেন? তখন সে এলাকার শাসক বলল, তাহলে আমরা এক পয়সাও কর দেব না । এতদিন তো আমরা তাদের ভয়ে যাকাত দিতাম ৷ তারা এসে যখন বলতেন, আল্লাহর বান্দারা ! আল্লাহ যা দিতে বলেছেন তা দিয়ে দাও | তখন আমরা তাদের কথা ফিরিয়ে দিতে পারতাম না। তাদেরকে ভয় হতো, কিন্তু তোমাদেরকে ভয় করার তো কোনো কারণ নেই | আমরা কর দেব না, তোমরা যা পার কর । এখন সবচেয়ে বড় প্রয়োজন সজীব ঈমান আজ পৃথিবীতে সবচেয়ে বড় প্রয়োজন হলো সজীব ও তরতাজা ঈমানের | যে ঈমান মানুষের পূর্ণ জীবন ও কর্মকে নিয়ন্ত্রণ করবে । নিজের অনুগত করে নেবে । সেই ঈমান আজ কোথাও নেই । ইউরোপের কারখানাগুলো দেখুন! মানুষেরা যা প্রয়োজন তা তো পুরোপুরি তৈরি হচ্ছেই-এমনকি যার কোনোই প্রয়োজন নেই তাও তৈরি হচ্ছে । অতঃপর যার যেটা প্রয়োজন বাজার থেকে সংগ্হহ করে নিচ্ছে । কিন্তু ইউরোপের কারখানা যেটা তৈরি করতে পারে না সেটা হলো খালিদ বিন ওলিদ রা. ও আবু যর গিফারী রা.এর ঈমান | এ কারণেই ইউরোপ স্বীকার করতে বাধ্য হয়েছে, তারা সব পারলেও এই পৃথিবীকে অন্যায় ও অপরাধ থেকে মুক্ত ও পবিত্র করতে অক্ষম । বড় বড় চরিত্র ও মনোবিজ্ঞানীরা যেখানে জঘন্যতম অপরাধের শিকার, চারিত্রিক ব্যাধিতে আত্রাত্ত, সেখানে অন্যদের শোধরাবার পথ কোথায়? ইউরোপের এক চরিত্র ও মনোবিজ্ঞানীর কথা যিনি প্রতি বছর তার সেবা গ্রহণ করার জন্য সরকারের কাছে সুপারিশ করতেন-তিনিই একবার এক মহিলার গলা থেকে হার চুরি করার সময় পাকড়াও হন । এই, “চার্চিল ট্রুমানম্যান'ই যদি সমগ্র পৃথিবীর শাস্তি ও নিরাপত্তার পাহারাদার নিযুক্ত হন এবং সুযোগমত যদি ব্যক্তিগত ক্ষমতা কিংবা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষমতা দখল করার লক্ষ্যে এটম বোমা মেরে দেশের পর দেশ ধ্বংস করে দেয়-যেমনটি গত লড়াইয়ে জাপানের দুটি নিরপরাধ শিল্প নগরীর সাথে করা হয়েছে তাহরে আশ্চর্যের কী আছে! [01019809910% ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।