যোদ্ধা বেরিয়ে এলো এবং হযরত খালিদ ইবনে ওলিদকে চিৎকার করে ডাকল । তিনি এগিয়ে গেলেন । সে তখন যুদ্ধ না করে ইসলাম সম্পর্কে কিন্তু প্রশ্ন করল । অবশেষে বলল, তোমাদের ধর্মে প্রবেশ করার নিয়ম কী? খালিদ ইবনে ওলিদ রা. সব প্রশ্নের জবাব দিলেন এবং তাকে তাবুতে নিয়ে আসলেন । তাকে গোসল করিয়ে কালেমা পড়িয়ে মুসলমান করে নিলেন । এরপর সে দু রাকাত নামায আদায় করল । এরপর ফিরে এলো যুদ্ধের ময়দানে । অত্যন্ত বীরত্ব ও বাহাদুরীর সঙ্গে যুদ্ধ করে অবশেষে শহীদ হলেন ।. এই হলো নতুন ঈমানের আকর্ষণ, তাজা ঈমানের উদ্চতা । হযরত খালিদ ইবনে ওলিদ রণাঙ্গন থেকে এক শক্রকে ধরে এনে ইসলামের খাদেম বানিয়ে নিলেন । আর সেও ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গেই ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন । আমাদের আহবান আমাদের আহবান মুলত ঈমানের ওই প্রকৃত শক্তি অর্জনের আহবান । আর এমন ঈমান সৃষ্টি করার দাওয়াত যাতে আমাদের সঙ্গে সংশিষ্ট বন্ধু-বান্ধব ও প্রিয়জনেরাও সে সৌরভ অনুভব করে । ফুলে যদি সুগদ্ধি থাকে তবে তা অনুভূত হবেই | আগুনে যদি উঞ্চতা থাকে তবে তা অবশ্যই অনুভব করা যাবে । এমনিভাবে আমাদের ঈমানে যদি সৌরভ থাকে, উঞ্চতা থাকে তবে এর দ্বারা অন্যেরা অবশ্যই প্রভাবিত হবে ৷ অন্যথায় অন্যের প্রতি অভিযোগ বা অনুযোগ করে কোনোই লাভ নেই । হিমসে মুসলমানদের জয় হলো । সেখানে কর আদায় করা হলো । ইসলামী শাসনব্যবস্থা চালু করা হলো । কিন্তু আল্প কদিন পরই তৎকালীন খলিফার আদেশে হিমস ছাড়তে হলো । শুধু তাই নয়, একটি পাই পাই করে হিসাব করে আদায়কৃত করের টাকা ফেরত দিয়ে দিলেন । এটা ছিল তাদের ঈমানের প্রভাব | হিমসের ইহুদী ও খৃষ্টানেরা এর দ্বারা তাদের ঈমানের খুশবু অনুভব করলেন । সুতরাং মুসলমানরা যখন বিদায় হয়ে চলে আসছিল তখন ওই লোকেরা কাদতে লাগল | আর দুআ করছিল, আল্লাহ তোমাদেরকে যেন পুনরায় ফিরিয়ে আনেন | এমনিভাবে যদি আমাদের মধ্যে কোনো ঈমানী শক্তি, আত্মিক বল ও চারিত্রিক বড়ত সৃষ্টি হয় তবে এটা অসম্ভব যে, অন্যেরা আমাদের ঈমানের সুরভিত গন্ধে আলোড়িত হবে না। আজ মুসলমানদের কাছে অর্থ-বিশ্ত, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি কোনোটির অভাব নেই । প্রকৃত অভাব যে কারণে মানুষের দৃষ্টি বদলে গেছে এবং যে কারণে চলমান পৃথিবীর দৃষ্টিতে মুসলমানদের কোনোই মূল্য নেই তা হলো ঈমানের সজিবতার অভাব, নতৃনত্বের অভাব | এই অভাব ও শূন্যতার প্রভাব [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।