Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৯২ নতুন দাওয়াত নতুন পয়গাম হ্যরউ'আাবু ধর গিফারী 'ী-তররঘটর্নী+াপাপপিপাপিদাপপপাপা হযরত আবু যর গিফারী রা. যখন রাসূল সা. এর খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন তখন তার মধ্যে সত্যের প্রকাশ ও ঘোষণাদানের প্রেরণা উথলে উঠল । অথচ তখন এটা ইসলামের দুশমনদের দৃষ্টিত এক বিরাট বড় অপরাধ । আবু যর গিফারী রা. তাদের মধ্যে দীড়িয়েই সুউচ্চ স্বরে কালেমা উচ্চারণ করলেন । কাফের বেঈমানরা চারদিক থেকে তার ওপর ঝাপিয়ে পড়ল! নির্মমভাবে আঘাতের পর আঘাত করতে থাকল । কিন্তু হযরত আবু যর রা. আঘাতের এই নির্মমতা সত্ত্বেও এমন অলৌকিক স্বাদ ও পুলক অনুভব করলেন-যার প্টানে পরের দিন গিয়ে পুনরায় হাজির হলেন সেখানে । পুনর্বার প্রহত হলেন, নির্যাতিত হলেন । মূলত এটা ছিল নয়া ঈমানের পয়গাম, তাজা ঈমানের সৌরভ । তাজা, সজীব ও প্রাণবন্ত এই আহবানে সাড়া দিয়ে কেউ যখন দীনের পথে নেমে আসে তখন প্রতিটি কষ্ট ও আঘাতই তার কাছে অলৌকিক স্বাদ ও মধু নিয়ে হাজির হয় । হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রা. এর ঘটনা সাহাবী হযরত আব্দুল্লাহ্‌ যুলবাজাদাইন রা. ইসলাম গ্রহণের আগে ইসলাম গ্রহণের আগে বাবা মারা যাওয়ার কারণে থাকতেন চাচার কাছে । তার কাজকর্ম করতেন । ছাগল চরাতেন | ইসলামের আহবান তার কানে পৌছল । একদিন সিদ্ধান্ত নিলেন আজ মুহাম্মদ সা. এর সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করবেন । তিনি ছাগলের পাল চাচাকে বুঝিয়ে দিয়ে বললেন, চাচা! আজ থেকে আমি আর রাখালী করব না । আমাকে এ দায়িত্ব থেকে মুক্তি দিন । আমি ইসলাম গ্রহণ করতে যাচ্ছি । চাচা বললেন, তোমার গায়ে যে চাদর আছে তা আমার, এটা খুলে রেখে যাও । জালেম তার গায়ের সবকটি কাপড় খুলে রেখে একেবারে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেয় । কোনোক্রমে তিনি তার মায়ের কাছে পৌছেন। পরনের কাপড় চান, মা একটা কম্বল এনে দেন । সেটাকেই দু'ভাগ করে এক ভাগ পরিধান করে আরেক ভাগ গায়ে জড়িয়ে এসে হাজির হন নবীজীর খেদমতে । অতঃপর অবশিষ্ট জীবন কাটিয়ে দেন হযরতের কদমের কাছে । যেহেতু তিনি দুই কম্বল সম্বল করে বেরিয়ে এসেছিলেন এ কারণেই তার উপাধি পড়ে যায় বাজ্জাদাইন বা দুই কম্বলওয়ালা । তাজা ঈমানের আকর্ষণ নতুন ও তাজা ঈমান এই পার্থিব জগতকে মূল্যহীন করে দেয়। এই তাজা ঈমানের পরশ যে পেয়েছে সে সঙ্গে সঙ্গে দাঈ ও মুজাহিদ হয়েছে । এক যুদ্ধের কথা । রোমক সৈন্যদের বিরুদ্ধে লড়াই চলছে । শক্রপক্ষের সারি থেকে এক [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।