নয়া ঈমানের পয়গাম ৯১ শক্তির ধের যে কারণে হরানৈর কশম পালোয়ান পর্যন্ত ধৈপে উঠেছিল” ইরানের দরবারের সকলেই নিজেদের ব্যাপারে আশঙ্কায় ভুগছিল । মূলত এই নতুন ঈমানের শক্তিতেই এই দূত বীরত্বপূর্ণ ও শঙ্কাহীন ভঙ্গিতে দরবারের মূল্যবান কার্পেট মাড়িয়ে ঘোড়ায় চড়ে সিংহাসনের কাছে চলে গিয়েছিলেন । আর নিজের বর্শাটি গেড়ে নিয়েছিলেন শাহী তখতে । প্রকৃত ঈমান কী? ঈমানের এই পার্থক্যের কারণেই রাসূল সা. এর আবির্ভাবের সময় নামায যদিও ছিল কিন্তু তাতে ছিল না খুশ্ুখুযু ৷ হজ্জ ছিল কিন্তু ছিল না এর ব্ধুহ। কিন্তু তখন লোকেরা রাসূল সা. এর ওপর ঈমান আনল তখন তিনি তাদের মধ্যে এমন ঈমান সৃষ্টি করে দিলেন যা শুধু হজ্জ ও নামাযের সময়ই নয় অন্য সময়ও তাদের ওপর হজ্জ ও নামাযের অবস্থা ছেয়ে থাকতো । মনে হতো সারাক্ষণ তাদের দৃষ্টিতে ভেসে বেড়াচ্ছে আল্লাহ ও আখেরাত । এই দুনিয়াতে বসেই তারা বেহেশতের সুগন্ধি পর্যস্ত পেতে শুরু করেন । এক সাহাবীর ঘটনা এক যুদ্ধের ঘটনা । রাসূল সা. যুদ্ধের ময়দানে এক সাহাবীকে বললেন, অমুকের একটু খোঁজ নিয়ে দেখ তো! সে কোন অবস্থায় আছে? (অর্থাৎ সে সহীহ- সালামতে আছে, নাকি আঘাতপ্রাপ্ত হয়ে কোথাও পড়ে আছে, না প্রাণই চলে গেছে ।) সাহাবী সতীর্থ বন্ধকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখলেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন | তখন তার একেবারে শেষ সময় । কাছে গিয়ে বললেন, রাসূল সা. আপনার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। ওই সাহাবী উত্তর দিলেন, নবীজীকে আমার সালাম বলো আর বলো, আমি বেহেশতের সুগন্ধি পাচ্ছি । হযরত আবু হুরায়রা রা. এর ঘটনা হযরত আবু হুরায়রা রা. এর ঘটনা বর্ণিত আছে। তিনি জীবন সায়াহ্ে উপনীত | কঠিন পীড়ায় ভুগছেন । পাশেই বসা তার সহধর্মিনী । স্বামীর কষ্ট দেকে তার সুখ থেকে অজ্ঞাতে বেরিয়ে এলো 'আহ!, কী কষ্ট হচ্ছে! হযরত আবু হুরায়রা রা. এর জ্ঞান ফিরলে তিনি বললেন, তুমি কি একথা বলছ "আহ! কী কষ্ট!' না না বরং বলো, আহ! কী আনন্দের সময় । আহ! কী আনন্দের সময়! কাল মিলিত হবো বন্ধুদের সাথে, মুহাম্মদ সা. ও তার দলের সাথে ।' মোটকথা, দীনের হাকিকতের প্রতি সাহাবায়ে কেরামের ঈমান এত দৃঢ় ও সবল ছিল যে, দেখা জিনিসের প্রতিও আমাদের বিশ্বাস এত সুদৃঢ় ও কঠিন হয় না। কারণ তাদের ঈমান ছিল নয়া, তাজা ও প্রাণবন্ত । আর যেকোনো নতুন জিনিসের মধ্যেই এক ধরনের শক্তি, সজিবতা ও প্রাণময়তা থাকে | [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।