Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

নিজের ঈমান ও বিশ্বাসকে সুদৃঢ় করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে গ্রহণ করা, এর জন্য নিজের সর্বস্ব কুরবানী করে দেয়া এবং যেকোনো জিনিসের বিনিময়েও এটাকে নিজের হাতছাড়া না করার প্রচেষ্টা অব্যাহত রাখা ৷ এই উম্মতের প্রতিটি প্রজন্ম ও সম্প্রদায়কে প্রতি যুগে এ দীনের ওপর নতুন ঈমান আনা এবং শুরু থেকে দীনকে বুঝা অতীব জরুরী । দেখা ও অভিজ্ঞতার চেয়েও বেশি দরকার নবীর পয়গামের ওপর বিশ্বাস নবী করীম সা. এর আগমনের সময়ও দীনের কিছু কিছু বিষয় বিদ্যমান ছিল । নামায, হজ্জ টুত্যাদি কোথাও কোনোভাবে অস্তিত্ব ছিল । দীনের অস্তিত্ব তখনও একদম বিলীন হয়ে যায়নি । প্রাচীন ধর্মবিশ্বাস এবং আসমানী দীনের অনেক অবয়ব ও চিহ্ন তখনও মজুদ ছিল । কিন্তু যে জিনিসটা বিলুপ্ত হয়ে গিয়েছিল তা হলো-দীনের মধ্যে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এ সময়ের লোকদের এই বিশ্বাস তো ছিল-সাপের বিষ জীবন বিনাশ করে দেয়, বাতাস জীবনের জন্য অপরিহার্য, খাদ্যে পেট ভরে । এমনিভাবে জীবনের অভিজ্ঞতাজাত অনেক বাস্তবতার প্রতি তাদের আন্তরিক বিশ্বাস ছিল । কিন্তু বিশ্বাস ছিল না একথার ওপর-দোযখের আগুন কত ভয়াবহ ও দুর্বিষহ । আর জান্নাতের সুখ-শাস্তি কত অনুপম ও অনাবিল । একথার ওপর বিশ্বাস ছিল না যে, আল্লাহকে অসস্ষ্ট করে দুনিয়াতেও সাফল্য লাভ করা যায় না। অথচ তাদেরই চাকর-বাকরাই যখন তাদের প্রতি অবাধ্যতা পোষণ করত তখন তাদের ঘরে ঠাই পেতো না । তারা বিশ্বাস করতো না গোনাহ ও নাফরমানি দ্বারা জনবসতি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে । তারা একজন চিকিৎসকের কথার ওপর যতটা আস্থা রাখত একজন নবীর কথায় ততটা বিশ্বাস রাখত না । এর কারণ হলো দীনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের দীন সজীবতা হারিয়ে পরিণত হয়েছিল জড়পদার্থে । এ জন্য এদিকে তাদের কোনো আগ্রহই ছিল না। শুধু পার্থিব জীবন এবং তাদের দেখাশোনা অভিজ্ঞতার ছায়াগুলো প্রচণ্ড বাস্তবতা হয়ে তাদেরকে ঢেকে রাখত । আমাদের বর্তমান অবস্থাও প্রায় এই দাড়িয়েছে । এখন যদি কেউ এসে ঘোষণা করে চিড়িয়াখানা থেকে একটি বাঘ ছুটে গেছে' তাহলে আপনি দেখবেন এই সমাবেশের সকলের দৃষ্টি সে দিকে নিবন্ধ হবে | সবাই নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে । এ সমাবেশের প্রশান্ত মাহফিল বিশৃঙ্খলায় পর্যবসিত হয়ে পড়বে । কারণ আমাদের জীবনের মমতা আমাদের ওপর সওয়ার হয়ে আছে৷ যখন কোনো আশঙ্কা আমাদের জীবনকে চ্যালেঞ্জ করে বসে তখন আমাদের শক্তিগুলো সতেজ হয়ে ওঠে এবং জীবন বাচাতে সক্রিয় হয়ে ওঠে । কিন্তু বদি কোনো ব্যক্তি ওই জীবনের আশঙ্কার কথা বলেন, যে জীবনের কোনো শেষ নেই, যেখানে শাস্তি [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।