ঈমানের দীনের জন্য আপনাদের এই উপস্থিতি দেখে আমার বড়ই খুশি লাগে । আমার পয়গাম মন চায় শুধু আল্লাহর শোকার আদায় করতে যে, আপনারা আপনাদের কাজ- কাম ফেলে রেখে দীনের ডাকে সাড়া দিয়ে এখানে তাশরীফ নিয়ে এসেছেন । সবচেয়ে বুড় ইহসান হলো, ঈমানের দাওয়াতে আজও দুর-দুরাস্ত থেকে লোকদের এনে জড়ো করা যায় । কামনা করি ঈমানের শক্তি যেন এর চেয়েও বৃদ্ধি পায় এবং আমাদের মধ্যে যেন নতুনভাবে ঈমানী জিন্দেগী জন্ম নেয় । দীন ও ঈমানের পার্থক্য একটি হলো দীন, আর অন্যটি হলো ঈমান । উভয়টির মধ্যে কিছুটা পার্থক্য আছে । দীন তো হলো ওই নেজাম যার পয়গাম নিয়ে আগমন করেছেন সকল নবী-রাসূল । যার সর্বশেষ পয়গাম নিয়ে আগমন করেছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. । আর আল্লাহ তাআলা তারই মাধ্যমে দীনকে পরিপূর্ণ করেছেন। ইরশাদ হচ্ছে, 'আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নেয়ামতকে পূর্ণ করে দিলাম, আর মনোনীত কাঁরলাম তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে ।' (মায়েদা) দীন তো নিঃসন্দেহে পূর্ণতা পেয়েছে, এখন এতে ষে কেউই কোনো কিছু বাড়াতে-কমাতে চায় সে দাজ্জাল ও মিথ্যুক বলে পরিগণিত হবে । তবে আরেকটি বিষয় হচ্ছে এ দীনের ওপর ঈমান আনা এবং এ দীনের হাকিকত সম্পর্কে জানা । দীনের ওপর নিঃসন্দেহে মোহর এঁটে দেয়া হয়েছে-এতে কোনো জিনিস বাড়ানোর দাওয়াত দেয়া যাবে না, তেমনি এর থেকে যেমন কোনো জিনিস কমানো যাবে না । কিন্তু ঈমানের বিষয়টি এরূপ নয় । এতে উন্নতির অবকাশ রয়েছে বিস্তর | এজন্য ঈমানের সজীবতা ও বৃদ্ধির দাওয়াত কেয়ামত পর্যস্ত অব্যাহত থাকবে | বরং অনিবার্য প্রয়োজন হলো দীনের ওপর [01019809910% ৮/৬45%.8117700119.001
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।