যাদের নিয়ে গর্বিত মানব সভ্যতা ৮৫ (সলমানদের ভেতরকার কুসংস্কার ও কুপ্রথাসমূহ দেখে আমার ভয় হয়, আল্লাহর গাস্তি না জানি কখন নাজিল হয়ে যায় । যৌতুকের কারণে আজ বিয়ে ভেঙ্গে ধাওয়ার ঘটনাও ঘটছে । যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের খবরও পাওয়া যাচ্ছে । আল্লাহ তাআলা মুসলমানদের হিদায়াত দিন । এ ধরনের জঘন্য পাপ থেকে মুক্তি পেতে সমাজের নেতৃস্থানীয়দের শুভবুদ্ধির উদয় করে দিন। এসবই অতিরিক্ত দুনিয়াপুজারী হওয়ার কারণে ঘটেছে । হাদীসে বলা হয়েছে, “দুনিয়ার ভালোবাসা প্রত্যেক গোনাহের মূল ।' আজ আমরা এই ব্যাধিতে আক্রান্ত । সাহাবায়ে কেরাম সম্পর্কে জানতে হবে প্রত্যেক মুসলমানের উচিত হলো, সাহাবায়ে কেরাম সম্পর্কে ভালভাবে জানা, বুঝা এবং তাদের প্রতি স্বচ্ছ ধারণা পোষণ করা | একজন মুমিন হিসেবে একথা বদ্ধমূল রাখতে হবে যে, আদম আ. এর সময় থেকে এ পর্যন্ত নবীগণ ছাড়া অন্য কোনো মানুষ তাদের সমপর্যায়ের হতে পারেননি, আর কখনো পারবেও না। দ্বিতীয়ত জীবনের প্রতিটি পর্যায়ে ভাদেরকে অনুসরণ-অনুকরণের চেষ্টা করুন ৷ আকায়েদ, ইবাদাত, আচার-অনুষ্ঠান, মেলামেশা তথা জীবনের পদে পদে তাদেরকে আদর্শ হিসেবে দেখুন । কুরআন-হাদীসের ওপর নিজেরা আমল করুন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন । সাহাবাদের আদর্শ কতই না অনুপম ছিল! তাদের ঘরে যখন কোনো জিনিস প্রস্তুত হতো তখন তা প্রতিবেশির ঘরে পৌছে দিতেন । তারা দিতেন তাদের প্রতিবেশিকে | এভাবে পুনরায় তা প্রথম ঘরে ফিরে আসতো । এর চেয়েও আত্োৎস্বর্গের দৃষ্টান্ত স্থাপন করেছেন যুদ্ধের ময়দানে । প্রচণ্ড গরম, তুমুল যুদ্ধ চলছে । আঘাত পেয়ে পড়ে আছেন অনেকেই । পানির জন্য অন্তর চৌচির হয়ে আছে। এমন সময় কেউ একজন এক গ্রাস পানি দিলেন | তিনি বললেন, আমি এখনও আওয়াজ শুনতে পারছি । আমার পাশের ভাইয়ের অবস্থা এর চেয়েও খারাপ । পানিটুকু তাকে দিন । দ্বিতীয়জনের কাছে গেলেও একই উত্তর । এভাবে কয়েকজনের কাছে ঘুরে আবার প্রথমজনের কাছে ফিরে আসে পানি । কিন্তু ততক্ষণে তিনি শাহাদাতের অশীয় সুধা পান করে চলে গেছেন ৷ একে একে সবারই এই অবস্থা হয় । অপর ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পানি না খেয়ে সবাই শাহাদাত বরণ করেন । আত্মত্যাগের এই দৃষ্টান্ত পৃথিবীর কোথাও আছে কি! নিজেদের জীবন বিশ্লেষণ প্রয়োজন এসবই আমাদের জন্য অনুসরণীয় । বরং অত্যন্ত প্রয়োজনীয় । জীবনকে সাদাসিধে ও অনাড়ম্বর করুন । বিয়ে-শাদী, আচার-অনুষ্ঠানে এতদ অঞ্চলে যে সমস্ত কুপ্রথা ও কুসংস্কার চলছে এর থেকে নিজেদের বাচিয়ে রাখুন | ইসলামী [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।