Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ নতুন দাওয়াত নতুন পয়গাম হযরত আবু তালহার ঘটনা হযরত আবু তালহা রা. এর ঘটনার দিকে ইঙ্গিত করে আল কুরআনে বলা হয়েছে “এবং তারা (মুহাজিরদের) নিজের জান থেকেও প্রাধান্য দেয় । নিজেদের শত প্রয়োজন থাকার পরও ।' রাসূল সা. এর দরবারে মেহমান আসল । রাসূল সা. ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে, মেহমানকে তার ঘরে নিয়ে খাওয়াবে? আবু তালহা আনসারী রা. সাড়া দিলেন । মেহমানকে ঘরে নিয়ে গেলেন । বিবিকে বললেন, আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি । ঘরে কিছু আছে কি? বিবি জানালো, যে খাদ্য আছে তা বাচ্চারা এখন খাবে । আৰু তালহা রা. ৰ্লললেন, বাচ্চাদেরকে খানা থেকে বিরত রাখ | মেহমানদের সামনে যখন খানা পরিবেশন করা হবে তখন কোনো বাহানায় বাতি নিভিয়ে দিবে । তাই করা হলো। অন্ধকারে আবু তালহা রা. তাদের সাথে খাওয়ার অভিনয় করলেন, কিন্ত খেলেন না । মেহমানদের বুঝালেন তিনি খাচ্ছেন ৷ এভাবে নিজের বাচ্চাদের উপোস রেখে মেহমানদের খাওয়ালেন । আল্লাহ তাআলা তার প্রশং করে উপরোল্লিখিত আয়াত নাজিল করেন । এই হচ্ছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগের নমুনা! তিতিক্ষার উজ্ত্বল দৃষ্টান্ত! আল কুরআনে ইরশাদ হচ্ছে, “হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর ।' কিছু করবে, কিছু ছাড়বে, এক হাত এগুলে দু'হাত পিছিয়ে থাকবে, একটি পালন করে অন্যটি বর্জন করবে-এটি ইসলামের পথ নয় । এর কোনো সার্থকতা নেই, একটি ধোকা মাত্র । আল্লাহ তাআলা চান, ইসলাম বলে, তুমি পরিপূর্ণ মুসলমান হও । দীনের একজন দাঈ হিসেবে বলছি, বর্তমানে আমাদের আচার-ব্যবহার, বিয়ে-শাদী, কাজ-কর্ম, লেনদেন-কোনোটিই ইসলামসম্মত হচ্ছে না। প্রকৃত দীন থেকে দূরে বহু দূরে । আমরা আজ মনগড়া তরীকাকে দীন বানিয়ে নিয়েছি । অথচ দেখুন, সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল! কী ছিল তাদের আদর্শ! কতই না সুন্দর ছিল তাদের কর্মকাণ্ড! যার দৃষ্টাত্ত আমরা পেয়েছি উপরের ঘটনা দ্বারাই । সাহাবায়ে কেরামের সেই আদর্শ আজ আমরা ছেড়ে দিয়েছি । মুসলমানদের সংশোধন প্রয়োজন তাদের বিশ্বাস, কাজ, আলোচনা সম্পর্কে আমাদের জানতে হবে । তাদের জীবনকে আমাদের আদর্শ করতে হবে | শুধু মুখে মুখে তাদের প্রশংসা, তাদের কীর্তি আলোচনা করা, তাদের স্মরণে সমবেত হওয়া, আর আমলের ক্ষেত্রে এদের থেকে দূরত্ব বজায় রাখা প্রকৃত ভালোবাসার দাবী নয় । বিয়ে-শাদীর ক্ষেত্রে আজ তাদের আদর্শকে উপেক্ষা করা হচ্ছে নির্মমভাবে । অভিশপ্ত যৌতুকের কুপ্রথা আজ চাল হয়ে গেছে মুসলমানদের ভেতরেও । আমি নিয়মিত খবরের কাগজ পড়ি । [01919809910% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।