যাদের নিয়ে গর্বিত মানব সভ্যতা ৮৩ লেনদেনের ক্ষেত্রে অপরিষ্কার | খেয়ানত করেন, মাপে কম দেন, যৌথ মালে অনধিকার চর্চা করেন, প্রতিবেশি তার অত্যাচারে অতিষ্ঠ । হাদীসে এসেছে, 'প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ ।' অন্য হাদীসে আছে, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ না থাকবে । একমাত্র আদর্শ সাহাবায়ে কেরাম মুসলমানদের মধ্যে একটি বিশেষ শ্রেণী দীনকে শুধু আকায়েদ ও ইবাদাতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছে । আখলাক ও মুয়ামালাত থেকে দীনকে বিদায় করেছে । তাদের চরিত্র অসুন্দর, লেনদেনে তারা খুবই অস্বচ্ছ । তারা বান্দার হক নষ্ট করেন, অন্যের অনিষ্ট সাধন করেন । জীবনের সর্ব ক্ষেত্রে ইসলাম তাদের থেকে উপেক্ষিত । সাহাবায়ে কেরামের অবস্থা এরূপ ছিল না। তাদের কাছে আকীদা থেকে মুয়ামালাত পর্যস্ত সবই সমান গুরুত্ব পেত । সমানভাবে পালন করতো সবকটি ৷ তারা ছিলেন সঠিক পথের দিশারী । তারা ছিলেন সত্যের মাপকাঠি ৷ তাদের একটি কাজও শরীয়াতের সীমানার বাইরে হতো না । চিন্তার বিষয় হচ্ছে, নবী করীম সা. তের বছর মক্কা এবং দশ বছর মদীনায় কাটিয়েছেন; কিন্তু এই দীর্ঘ সময়ে এ পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেননি যা ছুদায়বিয়ার সন্ধি থেকে মক্কা বিজয়ের দুই বছরের মধ্যে করেছেন । বিশিষ্ট তাবেয়ী ইবনে শিহাব জুহরী রহ. যিনি কয়েক লাখ হাদীসের সংকলক, তিনি বলেন, হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যস্ত দু'বছরে যে পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছে তা বিশ বছরেও করেনি । এর কী কারণ? এর কারণ হচ্ছে, সন্ধির পূর্বে যুদ্ধ ও ভয়-ভীতির একটি অদৃশ্য দেয়াল ছিল । সন্ধির কারণে তা দূর হয়ে যায় । শাস্তি ও নিরাপত্তার নিশ্চয়তা আসে । ফলে নির্বিয়ে ইসলামে দীক্ষিত হতে থাকেন, একজন অন্যজনকে টেনে আনেন । যারা যখন খুশি ইসলাম গ্রহণ করতে পারলেন । তারা যখন মদীনায় আসলেন তখন দেখতে পেলেন এটি এক ভিন্ন জগত । শান্ডিনিবিড় এক সমাজব্যবস্থা! মিথ্যা, ধোকা, গালি-গালাজ, রাশ- ক্রোধ, হিংসা-বিদ্বেষের কোনো চিহ্ৃও নেই এখানে ৷ অন্যের অধিকার বিনষ্টের কোনো চর্চা হয় না। নফস ও প্রবৃত্তির পুজা করা হয় না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মা। সবাই কামনা ও লোভমুক্ত | পৃত-নিখুত এক ভিন্ন জগত । ধন-সম্পদ রাস্তায় পড়ে থাকলেও কুড়িয়ে নেয়ার কেউ নেই ৷ ছেলে-বুড়ো সবাই এক আদর্শ শিক্ষায় শিক্ষিত । অদৃশ্য এক শক্তি যেন তাদের বিরত রেখেছে অনৈতিক সব কাজ থেকে । মুহাজিরদের সাহায্যে তারা আত্মত্যাগে প্রস্তুত ৷ নিজের বাচ্চাদের উপোস রেখে মুহাজিরদের খেতে দিচ্ছেন। [010198099 10% ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।