৮২ নতুন দাওয়াত নতুন পয়গাম পড়েন-এমতাবস্থায় আপনি আমাদের ওপর কিভাবে আস্থা রাখতে পারেন? তাদের এই কথার কোনো জবাব নেই । দুনিয়ার কোন জ্ঞানী ব্যক্তি এর কোনো জবাব দিতে পারবে না । এটি একটি বিদ্বেষপ্রসৃত ও বিবেক বিবর্জিত কথা যার জবাব দেয়া থেকে বিরত থাকাই বাঞ্ছনীয় । সাহাবায়ে কেরাম রা. সরাসরি নবী করীম সা. এর হাতে ইসলামে দীক্ষিত হয়েছেন। তাদের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন “আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল । আল্লাহ অবগত ছিলেন তাদের অন্তরে কী ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন । (ফাতাহ-১৯) আল্লাহ যাদের প্রতি সন্তষ্টি প্রকাশ করেছেন তারাই নাকি নবী করীম সা. ইন্তেকাল করার সাথে সাথে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছেন! কী আশ্চর্য কথা! অবাস্তব ও মিথ্যার বেসাতি আর কি পর্যায় হতে পারে? গুণ ও আদর্শের বিভা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সম্পর্কে জানুন, তাদের বৈশিষ্ট্যসমূহ দেখুন । তাদের প্রকৃত স্তর নিরপণের ভার আপনাদের বিবেকের ওপর ছেড়ে দেয়া হলো । তারা ছিলেন দীনের একনিষ্ঠ ধারক | নিজেদের বিলীন করে দিয়েছিলেন দীনের পথে । তাদের রাজনীতি, রাষ্ট্রপরিচালনা পদ্ধতি তথা জীবনের প্রত্যেকটি দিক ছিল পূর্ণ শরীয়াত অনুযায়ী । আল্লাহ তাআলা খাজা আলতাফ হোসাইন হালিকে উচু মাকাম দান করুক । তিনি সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে কতই না সুন্দর বলেছেন ছিল এর নিয়ন্ত্রণভার | শরীয়াতের নির্দেশে যেখানে নরম হওয়ার নরম হতেন, যেখানে গরম হওয়ার গরম হতেন ।' সাহাবায়ে কেরাম শুধু আকায়েদ ও ইবাদাতেই মুসলমান ছিলেন না, লেনদেন ও চরিব্রেও ছিলেন পূর্ণ মুসলমান । রীতি-নীতি, প্রথায়-প্রকৃতিতেও তারা ছিলেন পূর্ণ মুমিন । বর্তমান মুসলমানদের নাজুক হালত আজ আমাদের মুসলমানদের অবস্থা কি! কিছু লোক যারা বিশ্বাসগত মুসলমান আলহামদুলিল্লাহ তাওহীদের ব্যাপারে তাদের ধারণা স্বচ্ছ, রিসালাত ও ইসলামী মূলনীভিতেও তাদের অবস্থান সঠিক, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই ক্ষীণ । আবার কেউ আছেন যাদের আকায়েদ ও ইবাদাত সঠিক কিন্তু লেনদেন ও চরিত্রে স্বচ্ছ নয়, তাদের চরিত্রে মাধুর্যতা ও সৌন্দর্যের অভাব, [01019809910% ৮/৬45/.8117700119.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।