Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

যাদের নিয়ে গর্বিত মানব সভ্যতা ৭৯ না জেনে মূল্যায়ন যথার্থ নয় আমি মাদরাসার একজন খাদেম হিসেবে বলতে পারি শুধু হিন্দুস্তানেই নয়, বরং মুসলিম বিশ্বের একটি বিখ্যাত ও স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল উলুম মদওয়াতুল উলামা । যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে কেউ একথা বলে যে, হযরত! প্রথম প্রথম নদওয়াতুল উলামা সুলায়মান নদভী, আব্দুস সালাম নদভী, আব্দুল ঘায়ী নদভী (রহ.) প্রমুখের মতো বিখ্যাতদের জন্ম দিয়েছিল । কিন্তু বর্তমানে গে র়ফকম যোগ্য কেউ বেরোচ্ছে না । তখন এর খাদেম হিসেবে সর্বপ্রথম আমি তায় প্রতিবাদ করব । নদওয়াতুল উলামার সাথে সংশিষ্ট সবাই এর জোরালো প্রতিবাদ জানাবে । ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন, এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে কী জানেন? এব সন্তানদের সম্পর্কে কতটুকু জ্ঞাত? এর অবদান সম্পর্কে আপনার কী ধারণা আছে? তেমনিভাবে অনেক প্রতিষ্ঠান ও কারখানার নাম বলতে পারব । আতর আলী মুহাম্মদ আলী হিন্দুত্তানের একটি প্রসিদ্ধ আতর তৈরির প্রতিষ্ঠান ৷ তাকে যদি বলা হয়, দু'চার মাস আপনার এখানে খুব ভাল আতর তৈরি হতো, কিন্তু পরে শিশিতে আতর নাকি তেল তা নিরূপণ করাও মুশকিল হয়ে দীড়িয়েছে। তখন কারখানার মালিকের অধিকার আছে এর প্রতিবাদ করার । অগ্যাক্স মন্তব্য আমার এ সমস্ত উদাহরণ দেয়ার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রিয় রাসূল সা. সম্পর্কে যদি কেউ এ কথা বলে যে, যে সমস্ত লোক আপনার নৈকট্য লাভ করেছে, আপনার নাগালে ছিল, আপনার ছায়ায় জীবন কাটিয়েছে, আপনার অলৌকিক হাতের স্পর্শ পেয়ে যারা আদর্শ পুরুষ হয়েছেন; তাদের মধ্যে দু'চারজন দীনের পথে অবিচল থেকেছেন । বাকীরা সবাই দীন থেকে বিচ্যুত হয়ে গেছেন ।(নাউযুবিলাহ) রাসূল সা. এর ওপর এরচেয়ে মারাত্বক কোনো কথা হতে পারে না । শানে রেসালতে আঘাত করে এর চেয়ে শক্ত কথা আর হতে পারে না । বরং এর দ্বারা আল্লাহর শাশ্বত বিধানে ক্রটি ধরা হয়। সাহাবায়ে কেরাম-ই মানবতার শ্রেষ্ঠ সন্তান আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে বলতে পারি, মানব জাতির ইতিহাসে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ সন্তান ৷ তাদের সম্পর্কে আপনাদের এই বিশ্বাস ও আস্থা রাখা জরুরী | আমার এই দাবির স্বপক্ষে অবস্থান নিতে আমি বিন্দুমান্রও পিছপা হবো না। আমি ইতিহাসের কীট । ইতিহাসের গবেষক কিংবা বর্তমান সময়ের ইতিহাসবিদদের তালিকা প্রণয়ন করলে সবশেষে হলেও আমার নামটি থাকবে । আমার গবেষণা ও ইতিহাসের আলোকে দৃচুচিত্তে একথা বলতে পারব [01019809910 ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।