Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ নতুন দাওয়াত নতুন পয়গাম লোকদের জন্য নির্ধারিত করে দিব, যারা পৃথিবীতে কোনো উঁচুতা চায় না এবং বিপর্যয় ছড়িয়ে দিতে চায় না। আর শেষ পরিণতি আল্লাহভীরুদের জন্য'-যাদের সামনে এই বাস্তবতা জ্লস্ত থাকে, কোনো ফেতনা-ফাসাদ ও দ্বন্দের অপরাধে অপরাধী হওয়া কি তাদের পক্ষে সম্ভব ছিল? এটাই ছিল আল্লাহর গোলামীর .আহ্বান, যা নবী করীম সা. দুনিয়ার সামনে পেশ করেছিলেন এবং পরিণতির দিক থেকে এটিই পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণকর প্রয়াস হিসেবে প্রমাণিত হয়েছে । কোনো ব্যক্তি পৃথিবীর অন্য কোনো দাওয়াত ও মিশনের নাম ধরে একথা বলতে পারবে না যে, তা পৃথিবীতে এই পরিমাণ কল্যাণ উপহ্বার দিয়েছে । অথচ এই দাওয়াত ও মিশনের পক্ষে মানুষের এ পরিমাণ প্রচেষ্টা ও উপায়-উপকরণের প্রয়োগ হয়নি, যে পরিমাণ প্রয়োগ ঘটেছে আধুনিক যুগের কোনো অর্থনৈতিক ও রাজনৈতিক বিপবের পক্ষে । কিন্তু তা সন্েও এই সকল বিপ্রব ও আন্দোলনের সম্মিলিত উপকারও সেই একটি মাত্র দাওয়াতের উপকার ও কল্যাণের এক দশমাংশও হতে পারবে না । খোদার দাসত্বের ঝাণ্ডাবাহীরাই প্রবৃত্তিপুজার শিকার এই পৃথিবী সেই দাওয়াতকে গ্রহণ করে নিলে আজও দুনিয়া থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক অবিচার এবং নৈতিক ত্রুটি বিদায় নিবে । কিন্তু অন্যদের সম্পর্কে কী বলব, যখন স্বয়ং এই মিশনের পতাকাবাহীরাই বর্তমানে প্রবৃত্তিপূজায় লিপ্ত হয়ে গেছে। প্রবৃত্তিপূজা তো আঘাতপ্রাপ্ত হয়ে চুপ করে বসেছিল । সুযোগ পেয়েই সে খোদার দাসত্বের ঝাপ্তাবাহীদের ওপর এক চোট প্রতিশোধ আদায় করে নিয়েছে । যে মুসলমানগণ প্রবৃত্তিপূজাকে পরাজিত করে দিয়েছিল এবং যাদের বিশ্রেষত্ব ছিল কুরআন মাজীদের এই ঘোষণা 'তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে । তোমরা মানুষকে কল্যাণের আদেশ দিবে এবং “অকল্যাণ থেকে বিরত থাকবে'-আফসোস! তারাই এখন পরবৃত্তিপূজার অসহায় শিকারে পরিণত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভোগ প্রবৃত্তিপূজা আজ পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভোগ হলো প্রবৃত্তিপূজা । পৃথিবীর বড় বড় লিডার এবং শান্তির পতাকাবাহী ট্রমেন, চার্চিল, স্টালিন] সবচেয়ে বড় প্রবৃত্তিপূজারী । এরা নিজেদের প্রবৃত্তিপূজা ও জাতীয় অহংবোধের মধ্য দিয়ে (যা প্রবৃত্তিপূজারই উন্নত ও বিকশিত রূপ) পৃথিবীকে ছাই বানিয়ে দিতে সদা প্রস্তুত । এটম বোমার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে প্রবৃত্তিপূজা, যা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে । লোকজন ক্রু্ধ হয় এটম বোমার ওপর | তারা বলে থাকে, "এটম বোমা কিয়ামত ঘটিয়ে দিতে পারে ।' আমি তো বলি, এটম বোমার অপরাধ কি? আসল অপরাধী তো এটম বোমার নির্মাতা । এর চেয়েও আগে অপরাধী হলো, সেই সব বিদ্যায়তন [010198099 10% ৮/৬45/.8117700119.0017

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।