Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রবৃত্তিপূজা বনাম ত্রষ্টার ইবাদত ৭৫ প্রয়োজন এই পরিমাণ অর্থ ছাড়াও মিটে যায়, তাই এখন থেকে এই পরিমাণ অর্থ কমিয়ে আমার ভাতা দিবেন ।' দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা. এর খেলাফতের যুগে যখন মুসলমানগণ বায়তুল মুকাদ্দাস বিজয় করলেন এবং ওমর রা. সেখানে তাশরীফ নিয়ে গেলেন, তখন তার সঙ্গে সঙ্গীরূপে একজন গোলাম ছিল । কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় এই শাসকের কাছে সওয়ারী ছিল শুধু একটি । সেই সওয়ারীতে কিছু পথ তিনি সওয়ার হয়ে যেতেন এবং কিছু পথ গোলামকে সওয়ার বানিয়ে তিনি পায়ে হেটে চলতেন। যে সময় তিনি বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করছিলেন, সে সময় গোলাম ছিল সওয়ারীর উপর আর তিনি চলছিলেন পায়ে হেঁটে । তার পরনের কাপড় ছিল জোরাতালি । তার যুগেই একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল । তখন তিনি নিজের জন্য সেই খাবার খাওয়া জায়েজ মনে করতেন না, দুর্ভিক্ষের কারণে প্রজা-সাধারণের পক্ষে যা সহজলভ্য ছিল না। দির নানা রহ এবং স্বয়ং রাসূলুল্লাহ সা. তাকে সম্মানসূচক খেতাব দিয়েছিলেন “সাইফুন্লাহ' বা আল্লাহর তরবারী-তিনি এমনই প্রবৃত্তিমুক্ত ছিলেন এবং প্রবৃত্তিপূজা থেকে এ পরিমাণ স্বাধীন ছিলেন যে, একবার তার একটি ভুলের কারণে একদম রণাঙ্গনে তার কাছে তণকালীন খলীফার পক্ষ থেকে অপসারণের চিঠি পৌঁছলে তার কপালে সামান্য ভাজও পড়ল না। বরং তিনি বললেন, আমি যদি এ মুহূর্ত পর্যস্ত হযরত ওমর রা. এর সম্তষ্টি অর্জন কিংবা আমার সুনাম বাড়ানোর জন্য যুদ্ধ করে থাকি, তাহলে এখন আর যুদ্ধ করতাম না। কিন্তু যেহেতু আমি আল্লাহর জন্য যুদ্ধ করে থাকি, তাই সেনাপতির পরিবর্তে একজন মামুলি সিপাহীর ভূমিকা নিয়েই আমি যথারীতি যুদ্ধ করে যাবো ।' পক্ষান্তরে এ যুগের একটি তাজা দৃষ্টান্ত হলো জেনারেল মেক আর্থার | কোরিয়ায় যুদ্ধরত সৈন্যদের সেনাপতির পদ থেকে তাকে অপসারণ করার .পর সে ভীষণ ক্ষুব্ধ হলো এবং প্রেসিডেন্ট ট্রমেনের কর্তৃত্বের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল । আল্লাহর গোলামীমুখখী সমাজ শুধু এই কয়েকজন মানুষই নয় ৰরং তিনি পুরো জাতি ও সমাজকে এই নীতির ভিত্তিতেই শিক্ষা দিয়েছিলেন যে, সেটি আল্লাহর গোলামীমুখী একটি সমাজে পরিণত হয়ে যায় । তার নীতি ছিল যদি কেউ কোনো পদমর্যাদার প্রার্থী বা এর প্রতি আগ্রহী হতো, তবে তিনি তাকে পদমর্যাদা দিতেন না। এমন সমাজে পদমর্যাদার প্রার্থী হওয়া, নিজের গুণকীর্তন গাওয়া এবং ক্ষমতার জন্য একে অন্যের প্রতিঘন্দিতা করার কোনো অবকাশই ছিল না । যে মানবগোষ্ঠীর সামনে প্রতি মুহূর্তে এই আয়াত জীবস্ত থাকে 'সেই আখেরাতের আবাস আমি এমন [01019809910% ৮/৬45%.8117700119.001

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।