Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ নতুন দাওয়াত নতুন পয়গাম আত্মীয়-স্বজন ও নিকটস্থ লোকদের জানিয়ে দিতেন যে, অমুক আইন আসছে । তাড়াতাড়ি নিজের চিস্তা করে নাও । জমিদারী বিলুপ্ত করার আইন পাশ হতে যাচ্ছে, ষত তাড়াতাড়ি জমিন ছুটাতে পার ছুটিয়ে নাও, বেচতে চাইলে বেচে দাও । এমনই মুহূর্তে তিনি ঘোষণা করেছেন “ইসলামপূর্ব জাহেলি যুগের সকল রক্তের দাবী বাতিল করা হলো। এখন আর সেই সময়ের কোনো খুনের প্রতিশোধ গ্রহণ করা যাবে না । এই আইনের অধীনে আমি সবার আগে রবীআ ইবনে হারেসের (আমার বংশের) রক্তের দাবী বাতিল ঘোষণা করছি ।' আমাদের প্রিয়নবী সা. উপমাহীন এই খোদার দাসত্ব নিয়ে (যার কয়েকটি উদাহরণ আমি দিয়েছি) প্রবৃত্তিপূজার প্রাবনের সঙ্গে লড়াই করেছিলেন, যে প্রান সকল জাতিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল । অবশেষে তিনি এই পাবনকে রুখে দীড়াতে সক্ষম হন । লোকজন বাধ্য হয়ে তার কথায় কান পাতে এবং তার পয়গাম মেনে নেয় । বিস্ময়কর বিপব এভাবে যেসব ব্যক্তি নবীজির তিনটি মৌলিক বিষয়কে পুরোপুরি কবুল করে নিলেন, যা আল্লাহর দাসত্ৃপূর্ণ জীবনের মূল ভিত্তি, সে সব লক্ষ কোটি মানুষের জীবনের গতি এমনিভাবেই বদলে গেছে যে, বর্তমান পৃথিবীতে বিশ্বাস করাই দুরূহ হয়ে পড়ে, এমনও মানুষ হতে পারে! আমি উদাহরণস্বরূপ তাদের মধ্য থেকে কয়েকজনের আলোচনা করব । নবীজীর দাওয়াত গ্রহণকারীদের মধ্য থেকে একজন ছিলেন হযরত আবু বকর রা., ধিনি নবী করীম সা. এর ওফাতের পর তার প্রথম স্থলাভিষিক্ত ও ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্বশীল হয়েছিলেন । এই আবু বকর রা. এর প্রবৃত্তিহীনতার অবস্থা এমন ছিল যে, তিনি ইসলামী রাষ্ট্রের সবচেয়ে উচু পদের অধিকারী হওয়া সত্ত্বেও জীবন এমনভাবে কাটাতেন যে, এর ফলে তার পরিবারে লোকেরা যিষ্টি মুখ করতেও ঘ্িধান্থিত হতেন | একদিন তার স্ত্রী তাকে বললেন, বাচ্চারা কিছু মিষ্টি বেতে চায় । তিনি উত্তরে বললেন, 'বাষ্ট্রীয় কোষাগার তো আমাদের মুখ মিষ্টি করার দায়িত্ব বহন করে না। তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা হিসাবে যা কিছু পাই, যদি তা থেকে কিছু বাচাতে পার, বাচিয়ে নাও এবং কোন মিষ্টি জিনিস রান্না করো ।' স্বামীর কথা মতে হযরত আবু বকর রা. এর স্ত্রী প্রতিদিনকার খরচ থেকে অল্প অল্প পয়সা জমিয়ে একদিন হযরত আবু বকর রা. এর হাতে তুলে দিলেন, যেন তিনি মিষ্টি রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দেন। তিনি সেই পয়সা নিয়ে রাষত্রীয় কোষাগারের দায়িত্বশীলের কাছে চলে গেলেন এবং বললেন, “এগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা হিসাবে আমি যা পাই তা থেকেই বাচানো পয়সা । এতে বুঝা গেল, আমাদের [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।