প্রবৃত্তিপূজা বনাম স্রষ্টার ইবাদত ৭৩ আধটা দাস অথবা দাসী চেয়ে নিয়ে আসবো । তিনি তাশরীফ নিয়ে গেলেন । নিজের দুর্ভোগের কথা জানালেন । হাতে কড়া পড়ে যাওয়ার চিহ্ন দেখালেন । রাসূল সা. বললেন, “আমি তোমাকে দাস-দাসীর চেয়েও উত্তম জিনিস দিচ্ছি। অন্য মুসলমানদের ভাগে দাস-দাসীকে যেতে দাও । ঘুমানোর সময় তেত্রিশ বার সুবহানালাহ, তেত্রিশবার আলহামদুলিলাহ এবং চৌব্রিশবার আল্লাহু আকবার পড়ে নিও ।' প্রবৃত্তিহীনতা ও খোদার দাসত্বের এ এক অস্তুত উদাহরণ, এ এক আশ্চর্য দৃষ্টান্ত । নিঃসন্দেহে তিনি ছিলেন আল্লাহর উপাসনাকারী এবং আল্লাহর দাসত্বকারীদের শ্রেষ্ঠতম ব্যক্তি । এরপরও কি কেউ তার প্রবৃত্তিহীনতার বিপক্ষে অক্ষর পেশ করতে পারে! অপরের পক্ষে এই উদারতা ও বদান্যতাকে এবং নিজের ও নিজের সন্তানদের ক্ষেত্রে এই নিঃস্বতা ও দারিদ্রকে প্রাধান্য দেওয়া মূলত পয়গাম্বরেরই বৈশিষ্ট্য ৷ বর্তমানে আপনাদের মধ্যে এমন লোক আছেন, যারা অতীতে কয়েক দিন অথবা কয়েক বছর জেল কেটেছেন । আজ ক্ষমতা লাভের পর সুদে আসলে সেই সব কষ্টের হিসাব উঠিয়ে নিচ্ছেন । যখন কোনো ব্যক্তির হাতে ক্ষমতা এবং আইনের শাসন এসে যায়, তখন সে নিজের আত্মীয়-স্বজন ও সন্তানদেরকে আইনের হাত থেকে বাচানোর চেষ্টা করে থাকে । কিন্তু খোদার দাসত্ববাদীদের মহান নেতার অবস্থা এ ক্ষেত্রেও ছিল সম্পূর্ণ ভিন্ন । এক মহিলার চুরির অপরাধ প্রযাণিত হয়েছে । তিনি হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। লোকজন রাসূল সা. এর নৈকট্য প্রাপ্ত ও প্রিয় সাহাবীকে দিয়ে সুপারিশ. করালেন যে, মহিলাকে ক্ষমা করে দেয়া হোক । সঙ্গে সঙ্গে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, খোদার কসম! যদি মুহাম্মদ সা. এর কন্যা ফাতিমার দ্বারাও এমন অপরাধ ঘটে যায়, তাহলে মুহাম্মদ সা. তার হাতও কেটে ফেলবে ।' রাসূল সা. তার বিদায় হজ্জ পালনকালে মুসলমানদের বিশাল সমাবেশে কিছু আইন-কানুন ও বিধি-বিধানের ঘোষণা করেন । তখন সবার আগে নিজের আত্মীয়-স্বজন ও নিজের পরিবারের ওপর সেইসব আইন-কানুন জারি করেন । তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ঘোষণা করেন, আজ থেকে জাহিলিয়াতের সকল রীতি-নীতি বিলুপ্ত করা হলো । সুদী লেনদেন আজ থেকে বন্ধ এবং সবার আগে আমি আমার চাচা আব্বাস রা. এর সুদী খণকে বাতিল ঘোষণা করছি। এখন থেকে তার সুদ কারো ওপর আবশ্যকীয় নয় । তিনি আর সুদের পয়সা কারো নিকট থেকে উসৃূল করতে পারবেন না । এটাই ছিল খোদার দাসত্ব । পক্ষান্তরে আজকের আইন-কানুন প্রণেতাগণ যদি এ ধরনের কোনো আইন তৈরির জন্য প্রস্তুত হতেন, তাহলে আগেই নিজের [01919809910 ৮/৬45/.8117700119.0017
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।