Mawlana Abul Hasan Ali Nadawi (rah) Book Collection in Bengali — Notun Dawat (Almodina com)
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

০৩০০৪ শিক ইক কক উস $ কিক জার উন ক উর ৪৯ কি ৯ উন উ ও উকি ৫৫ ₹ ৯৪ ও জতভত তির এও ৯৪ ৪৬৪৬৪ জ৪জকজত সক বত ৯৯৯ হক কনর কতক পত ৮৮০৪ ৯৯ক৪৪ ৪ডত জর ৪ ৯৮৯*৪৮৯৯ সৃষ্টিকর্তা, আর এই জগতের ওপর কর্তৃত্ববান সত্তা এক । দুই. এই বিশ্বাস করো যে, এ জীবন শেষ হওয়ার পর অন্য আরেকটি জীবন আছে । সেই জীবনে এই জীবনের হিসাব-নিকাশ হবে । তিন. এই বিশ্বাস করো যে, আমি (মুহাম্মদ সা.) আল্লাহর প্রেরিত নবী ও রাসূল | তিনি জীবনের জন্য প্রয়োজনীয় বিধি-বিধান দিয়ে আমাকে পাঠিয়েছেন । এই বিধি-বিধান মেনে আমাকেও চলতে হবে, তোমাদেরও চলতে হবে । তিনি যখন এইসব ঘোষণা করলেন, তখন তার সমাজে হৈ চৈ পড়ে গেল । বিরুদ্ধবাদীরা উঠে দীড়াল । কারণ এই শ্রোগান তাদের জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টিকারী ছিল । সারা জীবন যে দিকে প্রবাহিত হচ্ছিল, তা ছেড়ে দিয়ে অন্যমুখী হওয়া মূলত সহজ কোনো কাজ কাজ তো ছিল না। জীবনের কিশতি স্রোতের তালে তালে বয়ে যাচ্ছিল, কোনো কষ্ট ছিল না । তাদের কী আর দায় পড়েছে যে, স্রোতের বিপরীতে কিশতি চালিয়ে নানা দুর্ভোগ ও শঙ্কা তারা কিনে আনবে । এজন্য তারা চেয়েছে, এই আওয়াজ যেন থেমে যায় । কিছু লোক নবী করীম সা. এর নিয়তের ওপরই সন্দেহ করে বসেছে। তাদের বুঝেই আসছিল না, তাদের মতোই দেখতে একজন মানুষ এমন প্রত্যয়ী কী করে হতে পারে যে, জীবনের এই ঝড়ো স্রোতের গতি সে পাল্টে দেয়ার চেষ্টা করেছে । তারা ভেবেছে, এই স্োতে তো শুধু আমরাই নই, গোটা দুনিয়ার সকল জাতি, বিদ্বান ও প্রাজ্ঞ শ্রেণী, নেততা ও সাধু মহল-সবাই ভেসে চলেছে । এই স্রোতে ভেসে চলেছে শুকনো খড়কুটোর মতো সকল জাতির ধর্ম ও সংস্কৃতি সরদারেরা, জাতিসমূহের বিশ্বাস ও নীতি-আদর্শ, তাদের প্রজ্ঞা ও দর্শন, সাহিত্য ও রাজনীতি ৷ তারা এই দাবী গু দাওয়াতের ব্যাপারে কাউকে আত্তরিক মনে করার ক্ষেত্রে সম্পূর্ণ অক্ষম ছিল । এজন্য তারা ভেবেছে অবশ্যই “ডাল মে কুছ কালা হ্যায় ।' তারা মনে করেছে, হতে পারে এই উচ্চ আহ্বানের পিছনে অন্য কোনো উদ্দেশ্য ও খায়েশ কাজ করছে । এজন্য তারা একটি প্রতিনিধি দল রাসূলে কারীম সা. এর কাছে পাঠাল । প্রতিনিধি দল তাদের ধ্যান-ধারণা অনুযায়ী তিনটি বড় বিষয় তার সামনে উপস্থাপন করলো । তারা বলল, এ ধরনের কথাবার্তা দিয়ে আপনার উদ্দেশ্য যদি এই হয়ে থাকে যে, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করি, তাহলে এ কথাবার্তা ত্যাগ করুন, আপনার নেতা হওয়ার ইচ্ছা আমরা মঞ্জুর করে নিলাম । অথবা অঢেল ধন-সম্পদের প্রত্যাশী যদি আপনি হন, তাহলে তা-ও আমরা গ্রহণ করতে প্রস্তুত | কিংবা আপনি যদি কোনো সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হন, তাহলে আমরা সেই ইচ্ছাও পূরণ করব । দেশের সবচেয়ে সুন্দরী নারী আমরা আপনার সামনে পেশ করব | আপনি যেসব কথা উঠাতে [01019809910% ৮/৬45/.8117700119.001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।